শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচি

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচি

মানবাধিকার স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ত্রয়োদশ বর্ষের ২০তম টিকাদান কর্মসূচি, ফ্রী ফ্লু ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক টিকা গত ১১ অক্টোবর জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়। কর্পোরেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সোলায়মান আলীকে টিকা দানের মাধ্যমে এই মহতী কর্মসূচির শুরু হয়।

ওয়ালগ্রীন ফার্মাসির স্পন্সরশিপে এই কর্মসূচি ওয়ালগ্রীন ফার্মেসী ম্যানেজার কর্টিজা শাহ র সার্বিক সহযগিতায় মারী লিম ফার্মাসিস্ট নিজে এবার এই কর্মসূচিতে উপস্থিত থেকে টিকার ইনজেকশন প্রদান করেন। ফার্মেসি টেকনিশিয়ান হাসিনা আক্তার তাকে সহয়তা করেন।উত্তর আমেরিকায় প্রতি বছর হাজার হাজার মানুষ এই সিজনাল ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

‘মানুষ মানুষের জন্য’ শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের এই মহতী উদ্যোগ গত ১৩ বছর যাবৎ ধারাবাহিকভাবে পালিত হচ্ছে।

মোহাম্মদ সোলায়মান আলী জানান, প্রতি বছর শীতকালীন সময়ে ফ্লু ভাইরাসের ব্যপক আবির্ভাব ঘটে। যাদের ইন্সুরেন্স আছে তারা নিজ নিজ প্রাইমারি কেয়ার ডাক্তারের ক্লিনিক বা ফার্মেসি থেকে এই টিকা নিতে পারেন। আমাদের এই কর্মসূচি যাদের ইন্সুরেন্স নেই, তাদের জন‍্য বিশেষ উপকারে আসে। তাছাড়াও স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাব বার্তা জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক, নয়াদিল্লীতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার ব শাবান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইফুদ্দিন নাসির, জেবিবিএ নেতা কাজী শামসুদদোহা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি শরীফ কামরুল আলম হিরা, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ ফারুক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহীদুল হক জীবন প্রমুখ।

Posted ১:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.