নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের এক গুরুত্বপূর্ণ মাসিক সভা গত ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি লায়ন তারেক হাসান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক লায়ন ডিস্ট্রিক্ট ২০- আর-২ এর গভর্নর লায়ন আসিফ বারী টুটুল ও লায়নেস মুনমুন হাসিনা বারী।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন নাঈম খান, লায়ন নাঈম আহমেদ, ডিরেক্টর লায়ন মনিরুল ইসলাম ও লায়ন আমিন হোসেন কামাল, সহ-সভাপতি লায়ন জামিল আহমেদ, সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, লায়ন চৌধুরী ইসমাইল, মো. হুদা, ডিস্ট্রিক্ট ক্যাবিনেট সেক্রেটারি আহসান হাবীব, হাবিবুল চৌধুরী, সাইফুল ইসলাম, সাজ্জাদুল রহমান খান, কার্যকরী সদস্য তাওহীদ ইসলাম মুন্না, আবুল বাশার, তাহমিনা চৌধুরী, বেবী, পারভীন, নিপা আহমেদ, জাকিয়া আহমেদ ও মিনা ইসলাম প্রমুখ।
সভায় আগামী ৬ ডিসেম্বর অভিষেক অনুষ্ঠান করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে একটি অভিষেক কমিটি গঠন করা হয়। অভিষেক কমিটিতে রয়েছেন- কনভেনার বিশিষ্ট ব্যবসায়ী ও সিনিয়র সহ-সভাপতি লায়ন নাঈম আহমেদ, মেম্বার সেক্রেটারি লায়ন আমির হোসেন কামাল, চেয়ারম্যান ডিরেক্টর লায়ন গিয়াস আহমেদ, চিফ কো-অর্ডিনেটর ডিরেক্টর লায়ন মনিরুল ইসলাম, কো-কনভেনার লায়ন জামিল আহমেদ ও লায়ন আনোয়ার হক।
অন্যান্য দায়িত্বে রয়েছেন- প্রচার উপ-কমিটির সভাপতি সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, সাংস্কৃতিক ব্যবস্থাপনা উপ-কমিটি লায়ন তাহমিনা চৌধুরী ও লায়ন সাজ্জাদুল রহমান খান। সহযোগিতায় লায়ন তাওহীদ ইসলাম মুন্না, লায়ন আবুল বাশার ও অন্যান্য লায়ন সদস্যরা।
Posted ৩:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2344 বার পঠিত)