শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব : নতুন সদস্যের আবেদেনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব : নতুন সদস্যের আবেদেনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য পদ লাভের জন্য আগ্রহীদের আবেদেনের শেষ তারিখ আগামী ১৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নতুন সদস্যপদ প্রদান করা হবে। এছাড়াও আগামী ডিসেম্বর মাসের মধ্যে ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠানের ব্যাপারের নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় উল্লিখিত সিদ্ধান্ত ছাড়াও ক্লাবের বনভোজন আয়োজন সহ সাংগঠনিক বিষয় আলোচনা হয়। জ্যাকসন হাইটসে গত ৯ আগষ্ট সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। সভায় কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সম্পাদক আলমগীর সরকার, অর্থ সম্পাদক মমিন মজুমদার, সাংগঠনিক সম্পাদব রশীদ আহমদ, সদস্য শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাহউদ্দিন আহমেদ ও সৈয়দ ইলিয়াস খসরু উপস্থিত ছিলেন।

সভায় সদ্য প্রয়াত বাংলাদেশের খ্যাতিমান ফটো সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বীনু’র বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত ছাড়াও সদস্য অনুষ্ঠিত পুণর্মিলনী ও বনভোজন অনুষ্ঠান পর্যালোচনা এবং অনুষ্ঠানটি সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানো হয়। এছাড়াও সভায় ক্লাবের নতুন সদস্য পদের আবেদন যাছাই-বাছাই করার জন্য ক্লাবের সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ-কে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যদ্বয় হলেন শেখ সিরাজুল ইসলাম ও সালাহউদ্দিন আহমেদ। -প্রেস বিজ্ঞপ্তি

Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.