শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পিএইচডি ডিগ্রি অর্জন করায় ইমরান আনসারীকে সংবর্ধনা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

পিএইচডি ডিগ্রি অর্জন করায় ইমরান আনসারীকে সংবর্ধনা

ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারীকে পিএইচডি ডিগ্রি প্রাপ্তি উপলক্ষে জ্যামাইকার হিলসাইডে খলিল বিরানী হাইস মিলানায়তনে গত ৯ মে শুক্রবার সন্ধ্যায় সম্মর্ধনা দেয়া হয়। সভায় তার এই অর্জনে বিপুলভাবে অভিনন্দন জানানো হয়। উপস্থিত বন্ধু ও পেশাজীবিরা তাদের শুভেচ্ছা বক্তব্যে দু’ভাগে বিভক্ত মতামত ব্যক্ত করেন।

একপক্ষ জোরে সোরে বলেন, তিনি যেনো বাংলাদেশে গিয়ে রাজনীতিতে যোগদান করেন। আরেক পক্ষ প্রতিবাদ করে বলেন, না ।ইমরান আনসারীর উচিত হবে পিপল সেন্ট্রিক একাডেমিশিয়ান হওয়া। বক্তরা তাকে মজলুমের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টায় এগিযে যান।

সম্মর্ধনায় বক্তৃতায় ডক্টর ইমরান আনসারী মানুষের কল্যাণে কাজ করা। ইমরান বলেনন, বড় পরিসরে কাজ করবার চেষ্টা চালিয়ে যাব ইনশায়াল্লাহ। আমার এ যাত্রায় যে উৎসাহ ও উদ্দীপনা পেয়েছি আমি বন্ধু শুভাকাঙ্খীদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষের জন্য যারা উপস্থিত হয়েছেন, সংবর্ধনার আয়োজন করেছেন।

সম্মর্ধনা সভাটি চমৎকারভাবে উপাস্থাপন করেন, বিশিষ্ট বুদ্ধিজীবি কমিউনিটি লিডার লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. শওকত আলী। সভায় উপস্থিত থেকে ড. ইমরান আনসারীকে তার সাফল্যে শুভেচ্ছা জানান প্রখ্যাত প্রবাসী সাংবাদিক ড. কনক সারোয়ার, কবি ও সাহিত্যিক, বিশিষ্ট সংগঠক লেখক ও কবি কাজী জহিরুল ইসলাম, বিশিষ্ট চিন্তক লেখক ও সাংবাদিক-অ্যাক্টিভিস্ট কাউসার মমিন, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান, প্রবাস পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট কামরুল ইসলাম সনি, কবি লেখক ও কমিউনিটি এক্টিভিস্ট রওশন হক, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও কমিউনিটি লিডার পারভেজ সাজ্জাদ, নিউ জার্সির বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার মোহাম্মদ এমদাদ উল্লাহ, মানবাধিকার সংস্থা ড্রামের অর্গানাইজিং ডিক্টেক্টর কাজী ফৌজিয়া, চার্চ ম্যাকডোর্লাড বাংলোশি বিজনেস এসোসিয়েশনের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রব চৌধূরী মিরন , বেসরকারী সংস্থা নাহার এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর দেলোয়ার মজুমদার ও আজিজুল হক প্রমুখ।

Posted ১০:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.