বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
অনুষ্ঠানে বক্তব্য দেন এটর্নি মঈন চৌধুরী
নিউইয়র্কে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন উপলক্ষে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভ্যালেন্টাইন পার্টি। গত ১৩ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় কুইন্স প্যালেসে পিজি প্রোডাকশন হাউজ ও মেগা স্টার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। নিউইয়র্কের জনপ্রিয় ‘মাটি বান্ড’র পরিচালনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা।

হলভর্তি উপচে পড়া দর্শকের উপস্থিতিতে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীদের মধ্যে ছিলেন চন্দন চৌধুরী, শাহ মাহবুব, রাজীব ভট্টাচার্য্য, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, তৃনিয়া হাসান, উদীপ্ত চৌধুরী, সান্তারা রেগা, কৌশলী ইমা, ঋতিকা ব্যানার্জি ও মনিকা দাস।
নৃত্য পরিবেশন করেন অনুপ দাস ড্যান্স একাডেমির শিল্পীবৃন্দ। শিল্পীদের যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন মাটি ব্যান্ডের কীবোর্ডে পার্থ গুপ্ত ও সাইফুল মিঠু, লিড গিটারে জোহান, বেস গিটারে মাহফুজ রহমান, অক্টোপ্যাডে রিচার্ড ও পার্কেসনে রাকেশ ব্যানার্জি। পার্থ গুপ্ত, শাহাবুদ্দিন চৌধুরী লিটন, আশরাফ আলী খান লিটন, আরশাদ ওয়ারিশ ও জেবুন্নাহার-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক সাদিয়া খন্দকার ও উৎপল চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। গভীর রাত পর্যন্ত এ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন দর্শক-শ্রোতারা। ইউএসএনিউজঅনলাইন.কম
Posted ৭:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)