নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
আমেরিকায় জন্ম নেওয়া বাংলাদেশীদের বাংলা ভাষা ও বাংলাদেশী সংস্কৃতির ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে এবং এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট কার্যকরী ভুমিকা রাখতে পারে, প্যাট্রিয়টস অব বাংলাদেশের কর্মকর্তারা গত শুক্রবার এক আলোচনা সভায় এ কথা বলেন। নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলেক্ষে নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে।
প্যাট্রিয়টস অব বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আবদুল কাদের বলেন অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে পাকিস্তানের রাস্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম। ”আজ বিদেশী অপসংসস্কৃতির ভীড়ে আমরা ভুলে যাই যে আমাদের ছেলেরা একদিন নিজ মাতৃভাষার মর্যযাদার জন্য রক্ত দিয়েছিল। আমরা বাংলা ভাষা ও শহীদদের রক্তের কতটুকু মর্যাদা দিতে পেরেছি,” তিনি বলেন।
আমেরিকায় জন্ম নেওয়া আমাদের বর্তমান প্রজন্মের অনেকেই আমাদের মহান ভাষা আন্দোলনের ঐতিহ্যের ব্যাপারে অবগত নয়। এমনকি তারা বাংলা শিখতেও আগ্রহী নয়। তাদের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির উজ্জল দিকগুলি তুলে ধরতে হবে,” তিনি বলেন। ভাষা শহীদ রফিক, জব্বার, সালাম, বরকতের আগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাষানী সহ অনেকে বাংলা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য বলে গেছেন অথচ তাদের অবদানের কথা আমরা কতজন মনে রেখেছি। এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস আমাদের ভবিষ্যত প্রজন্মকে বাংলা ভাষা শেখানোর ব্যাপারে উৎসাহিত ও উদ্যোগ নিতে পারে, আবদুল কাদের বলেন।
প্যাট্রিয়টস অব বাংলাদেশের পরিচালক দেলোয়ার হোসেন শিপন বলেন বাংলাদেশে সর্বস্তরে বাংলা ভাষা চালুর কথা বলা হলেও প্রকৃত পক্ষে বাংলা এখনও উপেক্ষিত। বাংলা ভাষার উৎকর্ষতা সাধনের জন্য সবাই আরও বেশী মনোযোগী ও আন্তরিক হতে হবে বলে তিনি অভিমত ব্যাক্ত করেন। প্যাট্রিয়টস অব বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক আবদুস সবুর বলেন একুশে ফ্রেবুয়ারীকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। বাংলা ভাষা ও সাহিত্যকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের সবাইকে দেশে ও বিদেশে এক যোগে কাজ করতে হবে। বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা আলোচনা সভায় সভাপতিত্ব করেও ও কনসুলেট কর্মকর্তা ইশরাত জাহান উপস্থাপনা করেন। উক্ত আলোচনায় আরও বক্তব্য রাখেন হাসান সিদ্দিক, শারমিন বর্ণা, গোলাপী বেগম রোজী, রাসেল খান, আতিক আসিফ, লা রুজ অর্গানাইজেশনের কোর্ডিনেটর ড্যানিয়েল বুর্কে, উইলী বুর্কে ও মাইকেল জর্ডান সহ আরও অনেকে।
Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2352 বার পঠিত)