নিউইয়র্ক : | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
গত ১৫ ডিসেম্বর জ্যামাইকার ধানসিঁড়ি রেস্টুরেন্টে প্রবাসী নরসিংদী ডিষ্ট্রিক্ট সোসাইটির সাধারণ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্জ মেজবাহ উদ্দিন ভুঁইয়া, সাবেক সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূইয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুজ্জামান আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আবুছাইন আখতার বাবুল ও সাধারন সম্পাদক মোঃ আমিনুল হক, সিনিয়র সহ সভাপতি কাজী আমজাদ হোসেন ও সাহাদাৎ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ নরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক, মোঃ মুসফিকুজ্জামান ঝন্টু, সাহিত্য সম্পাদক কাজী মোগল হোসেন, পরিচালক মোঃ সুলতান উদ্দিন আহমেদ, পরিচালক মোঃ আলতাফ হোসেন, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন মৃধা, মোঃ হুমায়ন কবির, মোঃ মোস্তাক আহমেদ, মোঃ জিয়াউর রহমান, মোঃ রতন মিয়া, মোঃ সোহেল রানা, অনিক চক্রবর্তী, নয়ন হোসেন, শাহ জালাল মিয়া, নিহাদ আহমেদ, মোঃ আবুল বাশার, মোঃ লুৎফর রহমান সুমন ও রাশেদুর রহমান খান প্রমুখ।

সভায় সভাপতি মোঃ আখতার বাবুল গত ২০২৩-২৪ ইং বছরের কার্যকারী কমিটির বিলুপ্তি ঘোষণা করেন। উপস্থিত সকলের কন্ঠভোটে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন তৈরী করা হয়। কমিশন সদস্যরা হচ্ছে: প্রধান নির্বাচন কমিশনার মোঃ হুমায়ন কবীর, নির্বাচন কমিশনার মোঃ জিয়উর রহমান ও মোঃ মোস্তাক আহমেদ। সকলেল সম্মতিতে গ্রহীত সিদ্ধান্তে ২০২৫-২৬ সালের প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সোসাইটির সভাপতি পদে মোঃ জয়নাল আবেদীন ও সধারণ সম্পাদক পদে মোঃ আমিনুল হকে নির্বাচন করা হয়।
এরপর নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলের মতামতের ভিত্তিতে সিনিয়র সহ সভাপতি পদে মোঃ নুরুজ্জামান আলী, সহ – সাধারণ সম্পাদক মোঃ মোসফিকুজ্জামান ঝন্টু, কোষাধ্যক্ষ – মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান সুমনকে নির্বাচিত ঘোষণা করেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভাপতি ও সাধারণ সম্পাদক জানান। নৈশভোজ শেষে ধন্যবাদ জানান সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁইয়া ও সধারণ সম্পাদক মেঃ আমিনুল হক।
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)