নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
গত ৩ মে শনিবার সন্ধ্যায় প্রবাসী শেরপুর জেলা সমিতি, ইউএসএর বর্ণাঢ্য ঈদ পূণর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয় সিটির জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী প্রদোষ চক্রবর্তী। মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ’র পবিত্র কোরআন তেলাওয়াত ও স্বপন কুমার চক্রবর্তী’র পবিত্র গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ছামেদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জান্নাত রহমান, গেস্ট অব অনার ছিলেন আইনজীবী এন. মজুমদার, বিশেষ অতিথি ছিলেন স্ট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী কাজী আশরাফ হোসেন। প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সাংবাদিক মোঃ আবুল কাশেম।

আবুল কশেম বলেন, পিঠা উৎসব গ্রাম বাংলার সংস্কৃতির অবিছেদ্য অংশ, যা আমরা লালন করে আসছি। অগ্রহায়ণ ও পৌষ মাসে নুতন ফসল উঠার সময় গ্রামীণ এ উৎসব আয়োজন করে। বর্তমানে অতি আধুনিকতার যুগে এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছি।
প্রবাস জীবনে নুতন প্রজন্মের মাঝে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ধরে রাখতে চাইলে এ ধরনের উৎসবের আয়োজন আবশ্যক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, সংগঠনের সাবেক সভাপতি মামুন রাশেদ, সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নাইছ চৌধুরী।
অনুষ্ঠানে বিশিষ্টজন দের মাঝে উপস্থিত ছিলেন বেঙ্গল হোমকেকয়ারের সিইও এইচ এম জামিল, জাতিসংঘ মিশনের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জামালপুর সমিতির সাবেক সভাপতি বাদল রহমান জিল্লুর, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মো. মিজানুর রহমান, প্রথম আলো’র নির্বাহী সম্পাদক মনজুরুল হক, সাংবাদিক আনিসুর রহমান, সাংবাদিক সাখাওয়াৎ হোসেন সেলিম, বাংলাদেশ পোস্টাল এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাবেক সভাপতি নাহিদ রায়হান লিখন, উপদেষ্টা সাবেরা জামান কচি, সাখাওয়াত হোসেন, রাকিবুল ইসলাম রাসেল প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের শেরপুরের ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। সাংস্কৃতিক পর্বে শামীম রেজা ও কণ্ঠশিল্পী শাহ মাহবুব দেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণ সংগীত পরিবেশন করেন।
Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2351 বার পঠিত)