শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রেসিডেন্সিয়াল এ্যাওয়ার্ড পেলেন খলিলুর রহমান

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

প্রেসিডেন্সিয়াল এ্যাওয়ার্ড পেলেন খলিলুর রহমান

যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার প্রেসিডেন্সিয়াল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান বাংলাদেশের খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট জো বাইডেনের লাইফ টাইম এচিভমেন্ট এ্যাওয়ার্ড পেলেন বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী, খলিল বিরিয়ানী হাউসের সত্বাধিকারী শেফ খলিলুর রহমান। কমিউনিটিতে অবদান রাখা, মুলত যারা আমেরিকাকে গড়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর এই এযাওয়ার্ড প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন কমগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও এবং নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভিদা। গত ১৯ মার্চ শনিবার ১ ইউএন প্লাজায় প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে তার হাতে সার্টিফিকেট এবং পদক তুলে দেন জাতিসংঘে আমেরিকান কর্মকর্তা ড.সীমা কাতনায়া।

অনুষ্ঠানে ড.কাতনায়া বলেন ,এটা দেশের একটি সর্বোচ্চ সম্মান জনক পদক। আমরা তার হাতে এটি তুলে দিতে পেরে অত্যন্ত গর্বিত। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর, নিউইয়র্কের কুলিনারী ইন্সটিটিউট থেকে ডিপ্লোমাপ্রাপ্ত খলিলুর রহমান যুক্তরাস্ট্রে এসে ব্রঙ্কসে ছোট্ট পরিসরে খলিল বিরিয়ানী হাউস নামে ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন। অল্প দিনের ব্যবধানে তিনি আরো বড়. পরিসরে খলিল হালাল চাইনিজ,খলিল পিৎজা এন্ড গ্রীল, খলিল সুইটস, খলিল সুপার মার্কেট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে অনেক প্রবাসীর কর্ম সংস্হানের ব্যবস্হা করেন।তিনি খলিল ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশেও অনেক জনহিতকর কাজে অংশ নিচ্ছেন । যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে একজন ডেমোক্রাট সদস্য হিসাবে প্রেসিডেন্ট বাইডেনের সমর্থনে প্রচারনায় অংশ নেন। প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেনের বিজয়ের পর তার নামানুসারে তিনি “বাইডেন বিরিয়ানী” নামে একটি স্পেশাল এবং সুস্বাদু বিরিয়ানী চালু করে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি এবং মুলধারায় ব্যাপকভাবে আলোচিত হন।

শেফ খলিলুর রহমান বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবার সমূহ বিশেষ করে বিরিয়ানী এবং চাইনিজ খাবারে নিজ রেসিপি সংযুক্ত করে এক বিশেষ উচ্চতায় নিয়ে যান। তার এসব খাবার শুধু প্রবাসী বাংলাদেশী নয় মুলধারার গ্রাহককেও টেনে আনে খলিল বিরিয়ানী হাউসে।মুলধারার অনেক রাজনীতিবিদের খাবার আকর্ষন কেন্দ্র বিন্দু হয়ে দাড়ায় এই প্রতিষ্ঠান। কংগ্রেসম্যান, সিনেটর, এসেম্বলিম্যান, সিটি কাউন্সিল স্পিকার,সিটি কাউন্সিল মেম্বার, সিটি কম্পট্রোলার সহ বিভিন্ন লেভেলের রাজনীতিবিদদের নিয়মিত খলিল বিরিয়ানীতে এসে বাংলাদেশী বা চাইনিজ খাবার গ্রহনে দেখা য়ায়। নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশী কুচনীতিকগনও খলিলের খাবারের প্রশংসা করেছেন।তারা বিভিন্ন সময়ে অতিথি আপ্যায়নেও খলিলের খাবার সংগ্রহ করেন। বাংলাদেশের অনেক মন্ত্রী, সম্পাদক-সাংবাদিক, শিল্পিবিভিন্ন সময়ে খলিল বিরিয়ানীর খাবারের স্বাদ নিয়েছেন।

খলিলুর রহমানের এই এ্যাওয়ার্ড প্রাপ্তিতে অভিন্ন্দন জানিয়েছেন বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিব রহমান, টাইম টিভিরপরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, সাংবাদিক দিদার চৌধুরি. সাংবাদিক শাহেদ আলম,ব্রঙ্কস বাংলাবাজার বিজন্যাস এসোসিয়েশনের প্রেসিডেন্ট জাকি চৌধুরি, বিসিএ এর সভাপতি এডভোকেট এন মজুমদার, কমিউনিটি নেতা আবদুস শহীদ, মোজাফর হোসেন, বিবিএর সাবেক সভাপতি এ ইসলাম মামুন, মুতাসিম বিল্লাহ তুশার, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গার্ডেনের প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান,লেখক মুকিত চৌধুরি, জাসদ নেতা নুরে আলম জিকু প্রমুখ।

Posted ৭:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.