নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
ফরিদপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক্ নিউইয়র্কে বসবাসরত ফরিদপুরবাসীদের সংগঠন। গত দুই মাস যাবৎ একাধিক সভায় উপদেষ্টা এবং সদস্যদের মতামতের ভিত্তিতে এসোসিয়েশনের সভাপতি হিসেবে সাকিব হায়দার এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ লাকিবুল ইসলাম নির্বাচিত হন। সহ সভাপতি নির্বাচিত হন যথাক্রমে মন্জিল চৌধুরী, মোহাম্মদ এনামূল হক হেলাল, এনামূল এহসান ত্বহা, মোহাম্মদ জাকির সিকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম ও কাজি মেহেদি হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে খান নাজমুল হাসান, মোহাম্মদ খায়রুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ জিয়াউর রহমান, শিহান রেজা, লিয়াকত আলী শরীফ ও মোহাম্মদ মিজানুর রহমান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে সেলিম আল মামুন এবং সহসাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ সুমন মিয়া নির্বাচিত হন। দফতর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফজলে হোসেন। আইন ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, কোষাধ্যক্ষ এসকে হিরু, সহ কোষাধ্যক্ষ মুকুল হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিমুল সিং রয়, প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিদয় মিয়া, ক্রিড়া সম্পাদক মোহাম্মদ আকাশ ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক শুভ সাহা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাজেদা করিম এবং সহযোগী নারী ও শিশু বিষয়ক বিষয়ক রিক্তা সিকদার, সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হাসান সোহাগ এবং ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে কাজী ফখরুল হাসান, মোহাম্মদ আবুল বাশার মিয়া, মোহাম্মদ জাকির হোসেন, পিযুষ কুমার মিত্র, মোহাম্মদ আক্তার মাতুব্বর, মোহাম্মদ মোস্তফা কামাল, হাবিবুর রহমান ও মোহাম্মদ রেজাওয়ান সিদ্দিকী। খুব শীঘ্রই একটি জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে নব নির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হবে।
Posted ১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2352 বার পঠিত)