বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
ফিতরা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মূলত কয়েকটি পণ্যের মূল্যের ওপর নির্ধারণ করা হয় ফিতরা। এসব পণ্যের মধ্যে রয়েছে- আটা, যব, খেজুর, পনির এবং কিশমিশ। আটার হিসাব অনুযায়ী, এবারের ফিতরা ১২ ডলার, যবের হিসাব অনুযায়ী ফিতরা ১৭ ডলার, খেজুরের হিসাবে ফিতরা ৩৪ ডলার, পনিরের হিসাব অনুযায়ী ফিতরা ৪৭ ডলার এবং কিশমিশের হিসাব অনুযায়ী ফিতরা ৫০ ডলার।
তবে নিউইয়র্কের বেশিরভাগ মসজিদে এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১৫ ডলার ও সর্বোচ্চ ৪০ ডলার। জ্যামাইকা মুসলিম সেন্টার ফিতরা নির্ধারণ করেছে সর্বনিম্ন ১৫ ডলার। তবে কেউ চাইলে আরও বেশি দিতে পারেন। কুইন্সের আল আমীন মসজিদে ফিতরা ধরা হয়েছে সর্বনিম্ন ১৫ ডলার। আন নূর কালচারাল সেন্টার, আন নূর মসজিদ, আন নূর ইনস্টিউিট এবং আন নূর মুসলিম কমিউনিটি সেন্টারের পক্ষ থেকে এবার ফিতরা সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে ১০ ডলার।
তারা সর্বনিম্ন ১০ ডলার ধরলেও বলা হয়েছে, কেউ চাইলে জনপ্রতি ১৫ ডলার, ৩৮ ডলার বা ৪০ ডলার করে পরিশোধ করতে পারবেন।জ্যামাইকার দারুদ সালাম মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুকিত জানিয়েছেন, ঈদের নামাজের আগে ফিতরা এবং জাকাতের অর্থ প্রদান করতে হয়।
Posted ১২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2351 বার পঠিত)