শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ফিলাডেলফিয়ায় বাংলাদেশ প্যারেড

ফিলাডেলফিয়া :   |   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

ফিলাডেলফিয়ায় বাংলাদেশ প্যারেড

গত ৭ সেপ্টেম্বর শনিবার পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া সিটির আপার ডার্বিতে বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার আয়োজনে বাংলাদেশ প্যারেড ও মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়া (বিএসপি) সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। সহযোগিতা করেছে বেসাপ, বিসিপি, কোম্পানীগঞ্জ, হবিগঞ্জ, বৃহত্তর কুমিল্লা, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সিলেট সদর, লক্ষ্মীপুর, বৃহত্তর রংপুর, নরসিংদী, এবং কুষ্টিয়া-পিএ। সংগঠনগুলোর প্রতি ধন্যবাদ জানিয়ে মেলার উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এবিএম আলতামাস বাবুল, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান ডেনী এবং প্রধান অতিথি আসেফ বারী টুটুল, দি বারী গ্রুপের প্রতিষ্ঠাতা।

বাংলাদেশি প্যারেড ও মেলাকে ঘিরে প্রবাসী বাংলাদেশিরা মেতে ওঠেন। এই প্যারেড ও মেলায় ঐতিহ্য, কেনাকাটা, আড্ডা ও আনন্দের মাধ্যমে এক বিশাল সমাবেশ ঘটে। আপার ডার্বির খামারবাড়ি পার্কিং লট থেকে প্যারেড শুরু হয়ে ৬৯ স্ট্রিটের আপার ডার্বি সিটি প্লে গ্রাউন্ডে শেষ হয়। সাজানো গাড়ি ও বাদ্যযন্ত্রসহ প্রবাসীরা উৎসাহের সঙ্গে অংশ নেন। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়ার অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। বিকেলে আপার ডার্বি সিটির প্লে গ্রাউন্ড মেলা প্রাঙ্গণে পরিণত হয়। প্রবাসী বাংলাদেশিরা দলবেঁধে মেলায় যোগ দেন। পেনসিলভেনিয়ার পাশাপাশি নিউজার্সি, ডেলাওয়ার, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, এবং নিউইয়র্ক থেকেও প্রবাসীরা অংশগ্রহণ করেন। মেলায় বুটিক, মৃৎশিল্প, হস্তশিল্প, পোশাক ও জুয়েলারিসহ বিভিন্ন পণ্যের স্টল ছিল। দেশীয় খাবারের দোকানগুলোও ক্রেতাদের মন জয় করে নেয়।

বিনোদন আয়োজনে স্থানীয় শিশু শিল্পীদের গান ও নাচের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আকর্ষণীয় লটারি ড্রতে ছিল স্বর্ণের বার, ল্যাপটপ, এবং টেলিভিশনসহ আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানের ইভেন্ট প্রডিউসার ছিল “ঘবীঃএবহ,” কালচারাল ইভেন্ট কো-অর্ডিনেটর “সপ্তক সঙ্গীত নিকেতন,” এবং মিডিয়া পার্টনার ছিল “বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পিএ।”ঘবীঃএবহ” পুরো প্রোগ্রামের সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়াকে ধন্যবাদ, যারা এমন সুন্দর একটি প্যারেড ও মেলার আয়োজন করেছে। আশা করি ভবিষ্যতেও তারা আরও সুন্দর আয়োজন করবে।

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.