নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে জ্যাকসন হাইটসের হাটবাজার রেস্টুরেন্ট ও গ্রোসারি। দীর্ঘ ২৩ বছর ধরে এই প্রতিষ্ঠান জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের লোকেশনে ব্যবসা করে আসছিলো।
গত ৩০ এপ্রিল বুধবার থেকে হাটবাজার সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। জ্যাকসন হাইটসের অন্য লোকেশনে আরও বড় পরিসরে নতুন রূপে হাটবাজারের ব্যবসা চালু করা হবে বলে জানিয়েছেন মালিক কর্তৃপক্ষ।
হাটবাজারের মালিক মনসুর চৌধুরী বলেন, আমরা জ্যাকসন হাইটসের পুরোনো লোকেশনে আর ব্যবসা পরিচালনা করছি না। এটি বন্ধ করে দেওয়া হয়েছে। ৩০ এপ্রিল ছিলো শেষ দিন।
এই ব্যবসা আমরা সাময়িক সময়ের জন্য বন্ধ করছি। আগামীতে আমরা যখন জায়গা পাব, তখন আবার ব্যবসা চালু করব। আমরা ইতিমধ্যে জায়গা খুঁজছি। তবে আমরা অন্য কোনো এলাকায় ব্যবসা পরিচালনা করতে চাইছি না, জ্যাকসন হাইটসেই থাকতে চাচ্ছি।
Posted ১০:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2351 বার পঠিত)