নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশি টেলিভিশন এসোসিয়েশন ইউএসএ’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি ফরিদ আলম ও সাধারণ সম্পাদক এস এম সোলায়মানের নেতৃত্বে অভিষিক্ত হন ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি। অভিষিক্ত হওয়া অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শামছুন্নাহার নিম্মি, জাহিদা আলম, সহ সাধারণ সম্পাদক মল্লিকা মুনা, সাংগঠনিক সম্পাদক রিজওয়ালা আলভিস, অর্থ সম্পাদক এম এ আহাদ এবং নির্বার্হী সদস্য আহসান জুয়েল, আলমগীর হোসাইন, রেজু মোহাম্মদ ও অনিক রাজ।
গত ৫ অক্টেবর নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসের অডিটোরিয়ামে অভিষেক অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংগঠনের প্রধান উপদেষ্টা শাহনেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ নবগঠিত কমিটির সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে অনেক সাংবাদিক যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন। তাদের অনেকেই বাংলাদেশের মতোই জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্ট কাভার করছেন। বিশেষ করে টেলিভিশন মিডিয়ার সংবাদের প্রতি দর্শক শ্রোতার আগ্রহ বেশি। তাদের প্রতিবেদনগুলো সমাজে দারুণভাবে প্রভাব ফেলে। টেলিভিশন সাংবাদিকদের কাছে তিনি প্রত্যাশা করেন, তারা যেন কমিউনিটির উন্নয়নমূলক ও সফলতার খবরের দিকে বেশি নজর দেন। তাহলে, কমিউনিটি বিনির্মাণে তাদের প্রতিবেদনগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সংগঠনের প্রেসিডেন্ট ফরিদ আলম বক্তব্যে বলেন, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তথ্যবহুল সংবাদ সংগ্রহের জন্য সবার মধ্যে যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যেই এই সংগঠন গড়ে তোলা হয়েছে। কমিউনিটির ইতিবাচক সংবাদগুলো প্রকাশ করা এবং বাংলাদেশের ভালো খবরগুলো প্রবাসীদের সামনে তুলে ধরতে এই সংগঠন কাজ করবে।
অভিষেক অনুষ্ঠানে শাহ নেওয়াজ ছাড়াও বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ড. ওয়াজেদ এ খান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নাইম টুটুল, কমিউনিটির বোর্ড সদস্য আহসান হাবীব, সিপিএ সরওয়ার চৌধুরী, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক, রিয়েলটর নূরুল আজিম, কমিউনিটি অ্যাকটিভিস্ট আহসান হাবীব, হক কথা সম্পাদক সালহউদ্দিন আহমেদ, সাংবাদিক আকবর হায়দার কিরন, নিউইয়র্ক ব্রাইটের সম্পাদক বেলাল আহমেদ, প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি তোফাজ্জল লিটন, কমিউনিটি অ্যাকটিভিস্ট ও ব্যবসায়ী জে মোল্লা সানী, নিউইয়র্ক কাগজের সম্পাদক আফরোজা ইসলাম, জ্যামাইকা-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, বিডি-ইয়র্কের সম্পাদক শাহ ফারুক, মানবাধিকার নেত্রী কাজী ফৌজিয়া, কমিউনিটি অ্যাকটিভিস্ট আব্দুর রশীদ বাবু, কমিউনিটি অ্যাকটিভিস্ট নওশাদ হায়দার, ইয়েলো সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন প্রমুখ।
উপস্থাপিকা শারমিন সিরাজের সঞ্চালনায় প্রাণবন্ত এই অভিষেক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় সংগীতশিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ ও রেশমী মির্জা গান পরিবেশন করেন।
Posted ১২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2345 বার পঠিত)