শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিউ ইয়র্কে উত্তেজনা, একদিকে ‘জয় বাংলা’, অন্যদিকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০৪ আগস্ট ২০২৪

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিউ ইয়র্কে উত্তেজনা, একদিকে ‘জয় বাংলা’, অন্যদিকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

ছবি : সংগৃহীত

বাংলাদেশে কোটা আন্দোলনে দেশব্যাপী অরাজকতার প্রতিবাদে নিউ ইয়র্কে শান্তির সমাবেশের আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ । কিন্তু শান্তির সমাবেশ শেষ হয়েছে অশান্ত পরিবেশে। ৩ আগস্ট (শনিবার) বিকালে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগের এই সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। একদিকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘জয় বাংলা’ অন্যদিকে কোটা আন্দোলনের সমর্থকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তপ্ত ছিলো পুরো এলাকা ।

পূর্বনির্ধারিত শান্তির সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন এবং কোটা আন্দোলনকারীদের দেশব্যাপী প্রাণহানী ও সম্পদের ক্ষতির প্রতিবাদে তারা বিভিন্ন ব্যানার নিয়ে হাজির হোন। নেতা-কর্মীরা জয় বাংলা স্লোগানে মুখরিত করেন এলাকা, কিন্তু বিপত্তি বাধে শেষ পর্যায়ে। শান্তির সমাবেশের পাশেই বাংলাদেশে কোটা আন্দোলনের সমর্থকরা জড়ো হোন। তারা হামলা-গুলিতে নিহত, আহতদের প্রতি সমবেদনা জানিয়ে স্লোগান দিতে থাকেন, শুরু হয় উত্তেজনা। একপক্ষ ‘জয় বাংলা’ অন্য পক্ষের ‘ভুয়া ভুয়া’ মুহুর্মূহু স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে । তবে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি ।

সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, কোটা আন্দোলনকারীরা দেশব্যাপী খুন-হত্যাসহ সম্পদের যেভাবে ক্ষতি করছে তাতে প্রবাসীরা প্রতিবাদ জানানোর জন্য এই শান্তির সমাবেশ ছিলো। ছাত্ররা এক দফার যে দাবি দিয়েছে তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রত্যাখান করছে । দেশের মানুষ প্রত্যাখান করেছে। তবে ‘ভুয়া ভুয়া’ বলে শ্লোগানধারীরা সাংবাদিকদের বলছেন, দেশে শিক্ষার্থীদের হত্যা করে আমেরিকায় শান্তির সমাবেশ করেছে সরকারি সমর্থকরা । কিন্তু খুনী চক্রকে ডাইভার সিটি এলাকা থেকে বিতাড়িত করেছে সাধারণ জনগণ।

Posted ২:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.