নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের বন্যার্তদের জন্য ২২ লাখ টাকার সাহায্য প্রদান করেছে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন বাপা। গত সোমবার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে বাপা’র পক্ষ থেকে ২২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে কনসাল জেনারেল নাজমুল হুদার কাছে। এসময় বাপা’র প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেকুর মালিক।
অনুষ্ঠান পরিচালনা করেন বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার। আরো উপস্থিত ছিলেন বাপা’র সাবেক সভাপতি লেফটেন্যান্ট সৈয়দ সুমন সাবেক সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক, বাপা’র ট্রেজারার সার্জেন্ট মেহেদী মামুন , ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট মুরাদ আহমেদ, কো ট্রেজারার অফিসার জসীম মিয়া, করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন সৈয়দ এনায়েত আলী ,অফিসার জুয়েল গাজী এবং অফিসার নিয়ন চৌধুরী।
বাপা’র প্রদত্ত এই অর্থ বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হয়। কনসাল জেনারেল বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য বাপা’র কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের এই বন্যায় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। সার্জেন্ট এরশাদ সিদ্দিকী বলেন, আমরা যদিও প্রবাসে থাকি তারপরও আমাদের প্রাণ পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে। তাছাড়া দেশের প্রতি আমাদের ঋণও রয়েছে। সেই কারণে আমরা বাংলাদেশের বন্যায় আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।
বাংলাদেশে আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের সদস্যরা যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে না আসতেন তাহলে আমাদের পক্ষে এভাবে সাহায্য করা সম্ভব হতো না। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো। তিনি বাংলাদেশ পুলিশকে অত্যাধুনিক করতে বাপা সদস্যদের অভিজ্ঞতা সহযোগিতা আশ্বাস দেন। উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ পুলিশকে ট্রেনিং দিতে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে, যে প্রতিনিধিদলে বাপা’র মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার ওপুলিশ অফিসার সামিনা আলম অন্তর্ভুক্ত ছিলেন। বাপার সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেকুর মালিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
Posted ১২:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)