নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ-এর উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য রিভার ক্রুজ। গত ২৮ সেপ্টেম্বর রোববার ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা থেকে যাত্রা শুরু হওয়া এ ক্রুজে সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্টজনসহ প্রায় সাড়ে চারশো প্রবাসী ও তাদের পরিবার অংশ নেন।সকাল থেকে বিকেল পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, মুখরোচক খাবার, গান-বাজনা ও র্যাফেল ড্র-এ মেতে ওঠেন অতিথিরা। র্যাফেল ড্র-তে ছিল পাঁচটি সোনার গহনা সহ মোট ১০টি আকর্ষণীয় পুরস্কার।
বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ফখরুল ইসলাম মজনু, সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম (কলিম)। বিশেষ অতিথি ছিলেন জামাইকা ফ্রেন্ড সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সামসুদ্দিন আজাদ ও মাহমুদ আহমেদসহ অনেকে।
সভাপতি শামীম হাসান বলেন, “আমরা চাই ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কমিউনিটিকে এগিয়ে নিতে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।” সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম জানান, প্রবাসীদের ঐক্য, আনন্দ-বিনোদন এবং সংস্কৃতি চর্চাই তাদের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন কামরুজ্জামান বকুল, নিপা জামান, রোকসানা মির্জা, আলাস্কা, রায়হান, হুসনে আরা ও অর্ণব। যন্ত্রসঙ্গীতে ছিলেন হৃদ, রিপন, সামু ও আকাশ। উপস্থাপনায় ছিলেন জলি আহমেদ ও শান্তুনু সাজ্জাদ।
২০২৪ সালে যাত্রা শুরু করা অরাজনৈতিক ও পেশাজীবী সংগঠন বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ অল্প সময়েই প্রবাসীদের স্বার্থরক্ষায় কাজ করে কমিউনিটিতে শক্ত অবস্থান গড়ে তুলেছে। এক বছরে পেরোনো এই সংগঠন এখন প্রবাসী বাঙালিদের ভ্রাতৃত্ব, সংস্কৃতি ও দেশপ্রেম চর্চার এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2345 বার পঠিত)