নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের বিশেষ সভা গত ৬ অক্টোবর জ্যামাইকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ২০২৫’র আহ্বায়ক ডা. ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব বাবুল চৌধুরী। সহযোগিতা করেন প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামান তপন।
সভায় গত ২৪ আগস্ট লাগার্ডিয়া মেরিয়টে অনুষ্ঠিত মিলনমেলায় আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। কোষাধ্যক্ষ একেএম নূরুল হক চূড়ান্ত হিসাব প্রদানকালে জানান, মিলনমেলায় ২২০ জনের জন্য আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন ও বিজ্ঞাপন বাবদ আয় হয়েছে ৪৮,৮০০ ডলার, সবমিলিয়ে মোট ব্যয় হয়- ৩৬,২৪০.০০, সঞ্চয় হয়েছে ১২,৫৬০ ডলার। যা বর্তমানে ফান্ডে (ব্যাংক একাউন্ট) জমা আছে। চূড়ান্ত হিসেবে উপস্থিত সব কর্মকর্তা সন্তুষ্টি প্রকাশ করেন।
আলোচনায় উপস্থিত কর্মকর্তারা অনুষ্ঠানটি সফল হয়েছে বলে মনে করেন, সেজন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। সেই সাথে যে কিছু ভুলত্রুটি হয়েছে, সেগুলোর যেনো পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য অনুরোধ রাখেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী বছর আউটডোর মিলন মেলা ২০২৬ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে পরবর্তী সভায় প্রস্তুতি কমিটি গঠন করা হবে। সভায় যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের ও যারা বিজ্ঞান ও ডোনেশন দিয়েছেনÑ তাদেরকে ধন্যবাদ জানানো হয়। সেই সাথে সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
আলোচনায় অংশ নেন সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন ছিদ্দিকী, সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, ওসমান চৌধুরী, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, ডা. শাহনাজ আলম লিপি, সাবেক নাট্য সম্পাদক শেখ সিরাজ, সাবেক কার্যকরী কমিটির সদস্য সাইফুল্লাহ ভূঁইয়া, জে. মোল্লা সানি, সরোয়ার খান বাবু প্রমুখ।
Posted ২:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2345 বার পঠিত)