নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
বাংলাদেশ সোসাইটি ইনক, নিউইয়র্ক সিটি মেয়রের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিট এবং এনওয়াইসি স্মল বিজনেস সার্ভিসেস-এর যৌথ উদ্যোগে আগামী ২৮ জুলাই স্মল বিজনেস সার্ভিসেস ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এলমহার্স্টের বাংলাদেশ সোসাইটি ভবনে আয়োজিত এই ওয়ার্কশপের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত।
ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা ব্যবসা শুরু ও পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা, লাইসেন্স ও পারমিট সম্পর্কিত সহায়তা পাবেন। এছাড়া থাকবে ফ্রি লিগ্যাল সহায়তা, ফাইন্যান্সিং, কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ এবং সরকারি নীতিমালা মেনে চলার দিকনির্দেশনা। সরকারি কন্ট্রাক্টের জন্য আবেদন প্রক্রিয়া ও গ/ডইঊ সার্টিফিকেশন সম্পর্কেও আলোচনা করা হবে। নারী, কৃষ্ণাঙ্গ উদ্যোক্তা এবং অন্যান্য সংখ্যালঘুদের জন্য থাকবে বিশেষ সুযোগ-সুবিধা।বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসে যারা ক্ষুদ্র ব্যবসার মালিক অথবা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য এই ওয়ার্কশপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Posted ১:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2347 বার পঠিত)