শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাবাজার জামে মসজিদে ফান্ড রেইজিং অনুষ্ঠিত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

বাংলাবাজার জামে মসজিদে ফান্ড রেইজিং অনুষ্ঠিত

নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের নতুন জায়গা ক্রয়ের জন্য ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ৭ আগস্ট রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি ডা. আবদুস সবুরের সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, ফান্ড রেইজিং কমিটির উপদেষ্টা ফখরুল ইসলাম, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের সাবেক খতীব মাওলানা মাশহুদ ইকবাল, মাওলানা এ কেএম আবদুন নুর, মাওলানা জুবাইর রাশিদ, মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম, হাফিজ ইবাদুর রহমান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাশহুদ ইকবাল। মসজিদ কমিটির সভাপতি ডা. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক লালন আহমেদ ফান্ডরেজিং অনুষ্ঠানকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তারা জানান, বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদ সংলগ্না ৫ হাজার স্কয়ারের খালি জায়গা ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে ক্রয় চুক্তিপত্র সম্পন্ন হয়। ইতোমেধ্যে ৪৭২.০০ ডলার সংগৃহীত হয়েছে। ক্রয় সম্পাদন করতে আরও ৯ মিলিয়ন ডলার প্রয়োজন। ইউএসএনিউজঅনলাইন.কম

Posted ৫:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.