নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২
বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভির আয়োজনে লোকগানের জনপ্রিয় রিয়েলটি শো বাংলার গায়েন এর অডিশন রাউন্ড শেষ হয়েছে। এই অডিশন রাউন্ডে ১১৭৩ জন থেকে মোট ১১ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে। আর একজনকে নেওয়া হতে পারে কারণ এখনও পাঁচজন প্রতিযোগী রয়েছেন। ওই পাঁচজন প্রতিযোগী এত ভাল গান করেছেন যে বিচারকরা দোটনায় পড়ে গিয়েছিলেন এই কারণে তাদের পক্ষে একজনকে বাছাই করা সম্ভব হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছেন ৫ জন থেকে একজনকে বাছাই করার জন্য অনইয়ারে তাদের সবার গান সম্প্রচার হতে পারে, সেখানে দর্শকের ভোটে একজন নির্বাচিত হবেন। একজনের জন্য দর্শকরা ভোট দিবেন। এই পর্বটি যদি হয় তাহলে শেষ পর্যন্ত মোট ১২জন প্রতিযোগী বাংলাদেশে জুন মাসে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বাংলার গায়েন প্রতিযোগীতায় অংশ নিবেন। আর না হলে মোট ১১জন প্রতিযোগী বাংলাদেশ ফাইনালে অংশ নিবেন। ফাইনালের জন্য বেশ কয়েকটি পর্ব অনুষ্ঠিত হবে।
গত ২৬, ২৭, ২৮ মার্চ নিউইয়র্ক সিটির একটি স্টুডিওতে এই অডিশন পর্ব অনুষ্ঠিত হয়। বর্ণিল সাজে সাজানো হয় অনুষ্ঠানের মঞ্চ। এই তিনদিন ‘উৎসব গ্রুপ প্রেজেন্ট আরটিভি বাংলার গায়েন ইউএসএ-গাইবে তুমিও’- এর অডিশন রাউন্ড অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউইয়র্কে নিযুক্ত কনসাল জেনারেল ড. মোহম্মদ মনিরুল ইসলাম, উৎসব গ্রুপের প্রধান রায়হান জামান, আরটিভির সিইও আশিক রহমান প্রমুখ। প্রতিযোগিতায় অংশ নিতে নাম নিবন্ধন করেন ১১৭৩ জন। তারা রেজিস্ট্রেশনের পাশাপাশি খালি গলায় গান রেকর্ডিং করে পাঠান। যাদের বয়স ছিল ১৫ থেকে ৫৫ বছর। সেখান থেকে প্রথম পর্বে বাছাই করা হয় ৬০ জনকে। পরিকল্পনা ছিল প্রথমপর্বে ৫০ জনকে বাছাই করবেন। কিন্তু প্রতিযোগীরা অনেকেই ভাল গান করায় প্রথম পর্বে ৬০ জনকে বাছাই করা হয়। এরপর সেখান থেকে স্টুডিও রাউন্ডে বাছাই করা হয় ৪৪ জনকে। এরপর পারফরমেন্স রাউন্ডে ৪৪ জনের মধ্য থেকে ৩২ জনকে বাছাই করা হয়। পরে আরো একটি রাউন্ড ছিল জাজেস রাউন্ড- এপর্বে ২০জনকে বাছাই করা হয়। শেষ পর্ব থেকে ২০ জনের মধ্যে বাছাই করা হয় ১৬ জনকে। এই ১৬ জনের মধ্য থেকে দশজনকে বাছাই করার পরিকল্পনা থাকলেও পরে ১১ জন বাছাই করার সিদ্ধান্ত- নেয়া হয়। কিন্তু প্রথম দশজন নির্বাচিত হবার পর আরো একজনকে নেয়া হয়। বাকি যে অবশিষ্ট পাঁচজন রয়েছেন এরমধ্যে একজনকে বাছাই করার সিদ্ধান্ত নেয়া হয়। চূড়ান্ত পর্ব হবে ঢাকায়।
প্রতিযোগিতার মূল আয়োজক আরটিভি। এই আয়োজন সফল করার জন্য ইউএসএর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কাজ করছে। আরটিভির সিইও আশিক রহমানসহ একটি প্রতিনিধি দল এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অনুষ্ঠানের প্রযোজক হিসাবে দায়িত্ব পালন করছেন সোহাগ মাসুদ, কোঅর্ডিনেটর অলিভ আহমেদ, অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পালন করছেন শারমিন সিরাজ সোনিয়া ও শোভন আনোয়ার। প্রধান সমন্বয়কারী জিল্লুর রহমান। অনুষ্ঠানের কন্ট্রোলার এমডি কামাল। তিনিসহ বাংলাদেশ থেকে আরটিভির এই প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত টিম নিউইয়র্কে অবস্থান করছেন। অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ের এবং সব রাউন্ডের বিচারক হিসাবে ছিলেন শওকত আলী ইমন, এস আই টুটুল, ইমন সাহা। যুক্তরাষ্ট্র থেকে জাজেস রাউন্ডের দুটি পর্বের একটি পর্বে বিচারক হিসাবে ছিলেন রথীন্দ্র নাথ রায় ও আর একটি পর্বে ছিলেন রিজিয়া পারভিন।
নিউইয়র্ক, নিউজার্সী, ফ্লোরিডা, মিশিগান, আটলান্টা, বাফেলো, শিকাগো, পেনসেলভেনিয়া, বোস্টন, ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন স্টেট থেকে প্রতিযোগীরা অংশ নেন। অনুষ্ঠানের উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া বলেন, এখান থেকে সব কটি রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর মোট ১১ জন দেশে যাবেন।
প্রতিযোগীদের বাংলাদেশে আরটিভির উদ্যোগে গ্রুমিং করা হবে। বাংলাদেশ ও কলকাতার খ্যাতনামা সুরকার, গীতিকার ও শিল্পীরা প্রশিক্ষণ দিবেন। দুই সপ্তাহ ট্রেনিং শেষে তারা সেখানে চূড়ান্ত পর্বে অংশ নিবেন। চূড়ান্ত পর্ব শেষে মোট তিনজন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ আর তারা পুরস্কার পাবেন। তাদের জন্য থাকবে পাশাপাশি বিভিন্ন পুরস্কার। প্রথম দশ জনের মধ্যে যারা থাকবেন তাদেরকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুরও করা হবে। তারা ইংল্যান্ড, ইতালি, জার্মানী, ফ্রান্স ও নর্থ আমেরিকার বিভিন্ন স্টেটে কনসার্টে অংশ নিবেন। তারা আর টিভির পাশাপাশি দেশের বিভিন্ন নাটকে ও সিনেমায় প্লেব্যাক করার সুযোগ পাবেন। তাদের গাওয়া গান নিয়ে অ্যালবাম ও মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। আরো থাকছে বিভিন্ন সুযোগ। যেহেতু প্রতিযোগিতা অনেক ভাল গান করে। তাই ফাইনালের জন্য দেশে একাধিক পর্ব অনুষ্ঠিত হবে। প্রতি পর্বে একজন করে বাদ পড়বেন। ফলে এক একজন প্রতিযোগিত বাদ পড়তে হলে কমপক্ষে সাতটি পর্বের প্রয়োজন হবে। আর একটি হবে ফাইনাল রাউন্ড।
অডিশন রাউন্ডে সম্পর্কে শারমিনা সিরাজ সোনিয়া বলেন, প্রথম পর্বের বাছাই শেষে সব রাউন্ডের প্রতিযোগিতা তিনদিনে অনুষ্ঠিত হয়েছে। এই সব রাউন্ডের সব প্রতিযোগিতার গান রের্কড করা হয়। এখন আমরা টাইম স্কয়ারসহ বিভিন্ন স্পটে স্যুটিং করছি। অত্যন্ত জাকজমকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বেশ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। ২৯ মার্চ টাইম স্কয়ারের প্রমোর শুটিংয়ে বিজয়ীরা এবং বিচারকরা অংশ নেন। এই প্রমোটি বাংলাদেশে আরটিভিতে প্রচার করা হবে। আমেরিকা থেকে বাংলাদেশে আসছে বাংলার গায়েনরা।
Posted ১০:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)