নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
বাংলাদেশী আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৪ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাইম টিভি ও বাংলা পত্রিকার সিইও আবু তাহের।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক কবি মাকসুদা আহমেদ।বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন, সংগঠনের স্কুল ও সমাজসেবা সম্পাদিকা এবং উদযাপন কমিটির সদস্য সচিব সালমা সুমি, প্রচার ও গণসংযোগ সম্পাদক লিয়াকত আলী।
সংগঠনের পক্ষে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সহ-সভাপতি ফয়সল আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, আয়োজনের প্রধান সমন্বয়কারী ও সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, কার্যকরী সদস্য চৌধুরী মোমিত তানিম, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্য থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মখন মিয়া, এনওয়াইপিডি লুটোনেন্ট বিলাল উদ্দিন, সাংবাদিক শামীম আহমেদ, জাকির চৌধুরী সিপিএ, কবি মাসুম আহমেদ, রেজা আব্দুল্লাহ, আনোয়ার জাহিদ প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল মুমিন, সাংবাদিক এবিএম সালাউদ্দিন, ফারমিস আক্তার, আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি জুলি রহমান, ইসরাত জাহান এবং অ্যাঞ্জেলিনা মায়া।অনুষ্ঠানের শেষপর্বে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী ও নৈশভোজ।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)