নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
নড়াইলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের গাড়িবহরে হামলার প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো।
গত রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে ঘটনায় তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের আহ্বান জানানো হয়। নেতারা দাবি করেন, ১৮ মে নড়াইল শহরে একটি ঘোড়দৌড় প্রতিযোগিতায় অতিথি হিসেবে যোগ দেওয়ার পথে আব্দুল লতিফ সম্রাটের গাড়িবহরে হামলা চালানো হয়। সম্রাট জানান, হামলার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি ও তার সঙ্গীরা। এ সময় নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। পরে স্থানীয় থানায় মামলা করেন এবং দলের কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি লিখিতভাবে জানান।
তিনি আরও বলেন, “নিউ ইয়র্কে ফিরে চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা নিচ্ছি এবং শিগগির থেরাপিও শুরু করব।”
সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী গিয়াস আহমেদ বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে উৎসাহ দিয়ে বলেছেন, তৃণমূলের সমর্থন নিয়ে এগোতে হবে। সেই অনুরোধে সাড়া দিয়েই আব্দুল লতিফ সম্রাট এলাকায় যান। কিন্তু সেখানে হামলার ঘটনা উদ্বেগজনক।” এম এ বাতিন সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতা বাবরউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম, কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, বাসিত রহমান, আব্দুল কাহের, এম এ খালেক, মনিরুল ইসলাম, মীর মশিউর রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক সায়েম রহমান ও সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি এবং আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন রাজু।
নেতারা বলেন, নড়াইল জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। দলীয় পর্যায়ে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
Posted ১০:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2349 বার পঠিত)