শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পর্দায় ভেসে উঠবে বাংলাদেশ

বিজয় দিবসে টাইমস স্কোয়ারে উৎসব গ্রুপের আয়োজন

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

বিজয় দিবসে টাইমস স্কোয়ারে উৎসব গ্রুপের আয়োজন

বাংলাদেশের মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে নিউইয়র্কে ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক-ই-কমার্স প্রতিষ্ঠান উৎসব গ্রুপ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিজয়ের বায়ান্নতম দিবসে নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী টাইমস স্কোয়ারের বিশালকায় এলইডি পর্দায় এদিন ভেসে উঠবে একখন্ড বাংলাদেশ।

খন্ড চিত্রে প্রদর্শিত হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। ১৫৪০ ব্রডওয়ে, টাইমস স্কোয়ারের বিশাল পর্দায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতি চার মিনিট অন্তর ভেসে উঠবে বাংলাদেশ। ব্যক্তি মালিকানাধীন কোন প্রতিষ্ঠানের উদ্যোগে যুক্তরাষ্ট্রে এটাই হবে বিজয় দিবস উদযাপনের নজির বিহিন ঘটনা।

এ প্রসঙ্গে উৎসব গ্রুপের প্রধান নির্বাহী রায়হান জামান বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই স্বাধীনতার গৌরব গাঁথা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন জাতি গোষ্ঠি ও আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমাদের জাতীয় অর্জনের যে আনন্দ তা উপভোগ্য করে তুলতে চাই সবার জন্য। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সবাইকে টাইম স্কোয়ারে এসে বড় পর্দায় মুক্তিযুদ্ধের ইতিহাস দেখার আমন্ত্রণ জানান রায়হান জামান। তিনি বলেন, সপরিবারে এসে ছবি তুলুন, ভিডিও করুন এবং অংশীদার হোন ইতিহাসের স্মরণীয় একটি মুহূর্তের।

Posted ১:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.