শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বৃহত্তর নোয়াখালী সোসাইটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিন্টু-পিন্টু পরিষদ নির্বাচিত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

বৃহত্তর নোয়াখালী সোসাইটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিন্টু-পিন্টু পরিষদ নির্বাচিত

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন দ্যা গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাহিদ মিন্টু-মাইনউদ্দিন পিন্টুর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প‍্যানেল।গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নির্বাচনে অন্য কোন প্যানেল না থাকায় প্রধান নির্বাচন কমিশনার সোহেল হেলাল মিন্টু-পিন্টু পরিষদকে বিজয়ী ঘোষণা করেন।

এসময় নির্বাচন কমিশনের সদস‍্য, প্রার্থী, সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।আগামী চার বছরের জন‍্য (২০২৬-২০৩০) নির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি পদে জাহিদ মিন্টু, সহ-সভাপতি পদে তাজু মিয়া ও এনামুল হক রুমি, সাধারণ সম্পাদক পদে এ এস এম মাইনউদ্দিন পিন্টু, সহ-সাধারণ সম্পাদক পদে ছালেহ আহমেদ চৌধুরী রুবেল, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ পদে জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে নুরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক পদে মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ), ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে মুহাম্মদ মন্জুরুল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আব্দুর রহিম, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ রেজাউল হক, কার্যনির্বাহী সদস্য পদে আনোয়ারুল আজিম, হাসানুজ্জামান, এ এস এম মাইনউদ্দিন, মাহমুদুল হক ও ইকবাল হোসেন।ফলাফল ঘোষণার সময় বক্তব‍্য রাখেন সোসাইটির বর্তমান সভাপতি নাজমুল হাসান মানিক, সহ-সভাপতি তাজু মিয়া, নির্বাচন কমিশনার ফারুক আহম্মেদ, অধ‍্যাপক এ কে এম ইব্রাহিম চৌধুরী রতন, আব্দুল মান্নান, মোস্তাক মোশারফ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু ও সেক্রেটারি এ এস এম মাইনউদ্দিন পিন্টু।

Posted ১১:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.