নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও মা আয়েশা (রা:) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেত্রী নুপুর শর্মা এবং নবীন জিন্দালের কঠুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গত ১৮ জুন রোববার বাদ আছর জ্যামাইকায় মুসলিম কমিউনিটি অফ কুইন্স নিউয়র্কের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলতলী ইসলামিক সেন্টার ইনক ইউএসএ এর ইমাম, খতিব সৈয়দ সাজেদুল হক সাহেবের সভাপতিত্বে ও মুসলিম কমিউনিটি অফ কুইন্স নিউয়র্কের সদস্য হাফিজ মাওলানা কাওসার আহমদ ও সৈয়দ সায়েমের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিক, সৈয়দ সাজেদুল হক, মাওলানা সাব্বির আহমদ, আইনুল হুদা আবি আবদিল্লাহ, মৌলানা জুবায়ের আহমেদ নদওয়ী, মাওলানা সুন্নাতুর রহমান, এডভোকেট মাওলানা আশিক আহমদ খান, মাওলানা বুরহান উদ্দিন, হাফিজ মাওলানা লুৎফুর রহমান, জয়নাল আবেদীন, শরীয়ত খাঁন ,প্রফেসর দেলওয়ার মজুমদার, প্রফেসর ইমরান আনসারী, আমিনুল ইসলাম, মৌলানা শহীদুল্লাহ, প্রতিবাদ সভার শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন মুসলিম কমিউনিটি অফ কুইন্স নিউয়র্কের এর মেম্বার কারী মাহবুবুর রহমান।
মহানবীকে নিয়ে কটূক্তি : মিশিগানে বিক্ষোভ : মহানবী হযরত মুহাম্মদ (স.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের মুসলিমরা। গত ১৮ জুন শনিবার বিকেলে হ্যামট্রামিক শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশি আমেরিকান মুসলমানদের সঙ্গে যোগ দেন ইরাক, ইরান ও ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের কয়েকশ মুসলিম। বিভিন্ন প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে নিয়ে নারী-শিশুদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। অনেকের পরনের জামায় লিখা ছিল, আই লাভ মুহাম্মদ। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করেন।মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে অবমাননা আমরা মেনে নিতে পারি না। এই অবমাননাকর মন্তব্য পুরো মুসলিম জাতির অন্তরে গভীর ক্ষত সৃষ্টি করেছে। বিজেপি নেতাদের গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যদি ভারত সরকার এই ঘটনার সঠিক বিচার না করে, আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন ডেট্টয়েট আল ফালাহ মসজিদের খতিব মাওলানা আবদুল লতিফ। সঞ্চালনা করেন ওয়ারেন ইসলামিক সেন্টারের ইমাম ফকরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন স্টেট রিপ্রেজেনটেটিভ আব্রাহাম আয়াস, হ্যামট্রামিক সিটি মেয়র আমির গালিব, প্রোটেম মেয়র কামরুল হাসান, কাউন্সিলম্যান নাইম চৌধুরী, সাদ আলমাসরি, কংগ্রেস প্রার্থী ফিলিস্তিনি হুয়াইদা আরফি। আরও বক্তব্য রাখেন মাওলানা জুবায়ের আহমেদ, মাওলানা আবু সিদ্দিক, হাফিজ রায়হান উদ্দিন, ইমাম জিনদানী, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা রেদুয়ান আহমেদ, মাওলানা আবুল কাসেম প্রমুখ।
Posted ৫:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)