নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইনক গত ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার সিটির জ্যামাইকায় স্টার কাবাব রেস্টুরেন্টে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। জোনায়েদ আমিনের কোরআন তিলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সংগঠনের সভাপতি জিকরুল আমিন জুয়েল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: রাসেদ মিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সদস্য সচিব সজিব আহমেদ এবং আহবায়ক মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি। বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা তৈয়বুর রহমান হারুন, উপদেষ্টামন্ডলীর সদস্য মোসলেহ উদ্দিন খান সেলিম; জাহিদুল ইসলাম; এবিএম মাহবুব আলম; আহসান হাবিব; মনিউর রহমান জাহাঙ্গীর; কবি সালেহা ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এবিএম ওসমান গনি; বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম; বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আলম; বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার কমিউনিটি একটিভিস্ট সৈয়দ রাব্বী; আল আমিন রাসেল; হাজী তৈয়ব উদ্দিন মোল্লা; সৈয়দা হাবিব প্রমুখ।এছাড়াও আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি নাজমা নাজনীন সহসভাপতি আবু সুফিয়ান; সদানন্দ হালদার সহ সাধারণ সম্পাদক টিপু সুলতান; কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন; ইমরান জিহাদি; নাজমুল হোসেন; রুবেল মোল্লা; ফাহিম রহমান বাপ্পি সহ আরো অনেকে। বক্তব্য শেষে ডিনার পরিবেশন করা হয় পরিশেষে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন সুস্মিতা হালদার; আবু সুফিয়ান এবং স্টার সার্চ চ্যাম্পিয়ন সজল রায়।
Posted ১২:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)