নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
দ্বীনি কাজ সম্প্রসারণে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশুদ্ধ ঈমান আর কুরআন-হাদিসের জ্ঞানার্জনের দিকে বিশেষ নজর রাখার তাগিদ দিয়েছেন মুনার ন্যাশনাল প্রেডিডেন্ট হারুন অর রশীদ। গত ৮ জানুয়ারী মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউইয়র্ক নর্থ জোন আয়োজিত দিনব্যাপি শিক্ষা বৈঠক এ তাগিদ দেন তিনি।
জোন সভাপতি আব্দুল্লাহ আল আরিফ এর সভাপতিত্বে বৈঠক যৌথ ভাবে পরিচালনা করেন জোনের সাধারণ সম্পাদক মো: রাশেদুজ্জামান ও মেনপাওয়ার এন্ড এডুকেশনাল ডাইরেক্টর মাওলানা ত্বোহা আমিন খান। বিষয় ভিত্তিক আলোচনা করেন, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, ন্যাশনাল দাওয়াহ ও ফেইথ অ্যাওয়ারনেস ডাইরেক্টর ড. মোহাম্মদ রুহুল আমিন। ন্যাশনাল প্রেডিডেন্ট হারুন অর রশীদ বলেন, পরস্পর ভ্রাতৃত্ববন্ধন ও ইসলামের মৌলিক সৌন্দর্য্যকে তুলে ধরা প্রত্যেকটা ঈমানদারের নৈতিক দায়িত্ব। বর্তমান সমাজে দ্বীনি কাজ সম্প্রসারণে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশুদ্ধ ঈমান আর কুরআন-হাদিসের জ্ঞানার্জনের বিকল্প নে।
আরমান চৌধুরী মুনার সাংগঠনিক অবকাঠানো তুলে ধরে বলেন, দাওয়াতে দ্বীনের পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজ করা সময়ের দাবী। সমাজের প্রত্যেক শ্রেণীর লোকদের সাথে মিশে প্রমাণ করতে হবে আমরা দায়ী ইল্লাল্লাহের কাজ করছি। সমাজের চাহিদা কি তা চিহিৃত করে সমাধানের চেষ্টা করতে হবে। প্রতিবেশীর সাথে রাখতে হবে সুসর্ম্পক, আর এটাই ইসলামের নৈতিক শিক্ষা।
ড. মোহাম্মদ রুহুল আমিন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের গুণাবলী তুলে ধরে বলেন, একজন কর্মীর তুলনায় নেতার জবাবদিহিতা অনেক বেশী। তাই দায়িত্বশীলদের আচার-ব্যবহার চলাচল সবই হবে আল্লাহর কুরআন ও রাসুল (সা:)’র নির্ধারিত পন্থায়। কুরআন ও হাদীসকে যথাযথ অনুসরণ করতে পারলেই দুনিয়াতে কল্যাণ ও আখেরাতে মুক্তি সম্ভব। সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আল আরিফ বলেন, ইসলামী আন্দোলনের কাজকে অভিষ্ট লক্ষ্যে পৌছঁতে হলে নৈতিক চরিত্র ও ঐক্যের শক্তি অর্জন করতে হবে। কোন অবস্থাতে দ্বীনি পরিবেশকে নষ্ট করা যাবেনা। সমাজের প্রত্যেক স্তরের লোকদের নিকট দরদ মন নিয়ে দাওয়াত দিতে হবে। তিনি সকল শ্রেণীর লোকদের কাছে ইসলামের সুমহান বাণী তুলে ধরার গুরুত্বারোপ করে বলেন “যেখানে মুসলমান সেখানে হালাকাহ্”। আর এটাই দুনিয়া ও আখেরাতে সফলতার অন্যতম মাধ্যম। তিন শতাধিক লোকের উপস্থিতি অনুষ্ঠানের সাবির্ক সহযোগিতায় ছিলেন জোন কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, প্রফেসর দেলোয়ার মজুমদার, মাওলানা আব্দুল কাইয়ুম, এডভোকেট আবুল হাসেম, সামসুল আলম, জিয়া উদ্দিন আহমেদ প্রমুখ। কুইন্স (নিউইয়র্ক)
Posted ৬:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)