শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মেরি জোবাইদার নির্বাচনী অফিস উদ্বোধন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

মেরি জোবাইদার নির্বাচনী অফিস উদ্বোধন

নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬-এর আসন্ন নির্বাচনে অ্যাসেম্বলী সদস্য পদপ্রার্থী বাংলাদেশী-আমেরিকান মেরি জোবাইদার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। ৩৬-৫০ ৩৮ স্ট্রীট, লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক ১১১০১ ঠিকানায় গত ১৬ নভেম্বর রোববার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।

এসময় মেরি জোবায়দা সহ বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, নিউকো’র প্রতিষ্ঠাতা মোহাম্মদ চৌধুরী রানা, বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ (বাগ) সভাপতি জয়নাল আবেদীন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এবাদ চৌধুরী, শামসুল হক, আমিন মেহেদী, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন সহ অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিউইয়র্ক (ইউএনএ)

অনুষ্ঠানে মেরী জোবাইদা তার বক্তব্যে তাকে সার্বিকভাবে সহযোগিতা ও সমর্থন করার জন্য উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে জয় হবেই। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় শুধু বাংলাদেশী কমিউনিটি নয়, অন্যান্য কমিউনিটিও তাকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছেন। তাই সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা জয় নিশ্চিত করবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে দলমত নির্বিশেষে মেরী জোবাইদা-কে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন এবং নির্বাচন পরিচালনার জন্য ফান্ড রেইজিং জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

এদিকে নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন সি ল্যু মেরী জোবাইদা-কে এনডোর্সমেন্ট করেছেন। অপরদিকে মেরী জোইদা প্রতিদিনই তার নির্বাচনী এলাকায় গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। মসজিদে মসজিদে, গ্রোসারীতে, রাজপথে চলছে লিফলেট বিতরণ। উল্লেখ্য, অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬-এর সদস্য জোহরান মামদানী নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হওয়ায় এই আসনে মেরী জোবাইদা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Posted ৩:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.