নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
বাংলাদেশী আমেরিকান সোসাইটির প্রেসিডেন্ট ও প্রবাসের বৃহ্ৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির দুইবারের নির্বাচিত কোষাধ্যক্ষ নিউইয়র্ক স্টেট এ্যাসেম্লী মেম্বার জেনিফার রাজকুমারের অধীনে কমিউনিটি এফেয়ার্স লিয়াজন কর্মকর্তা হিসাবে নিয়োগ পেয়েছেন। গত ২২ ফ্রেরুয়ারী তিনি এ পদে যোগদান করেন। এর ফলে তিনি কমিউনিটির বিভিন্ন সংগঠন সহ নতুন প্রজম্মের সাথে সেতু বন্ধনের ভূমিকা পালন করতে পারবেন এবং সাউথ এসিয়ান তথা বাংলাদেশী কমিউনিটিকে মূলধারার সাথে আরো বেশী করে সম্পর্ক বৃদ্ধিকরনে ভুমিকা রাখতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।
তিনি এ্যাসেম্লীমেম্বার জেনিফার রাজকুমার এবং বাংলাদেশী কমিউনিটি সহ বিশেষ করে ডিস্ট্রিক ৩৯ এর সকল ভোটারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার দায়িত্বকালে কমিউনিটির সর্বোচ্চ সেবা প্রদানের চেস্টা চালাবেন বলে উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন এবং মহান ভাষার মাসে সকল ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
Posted ৬:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)