নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শাহাদাৎ হোসেন রাজুর নেতৃত্বাধীন ‘রাজু মাল্টিমিডিয়া ইন্্ক’ ৫ জুন রবিবার সন্ধ্যায় উডসাইডে কুইন্স প্লেসে জমকালো অভিষেকের মধ্য দিয়ে মূলত আত্মপ্রকাশ করবে। দলমত নির্বিশেষে এ সংগঠনের সঙ্গে রয়েছেন নিউইয়র্ক সিটির অনেক মানুষ। সহযোগিতার হাত প্রসারিত করেছেন তারা। শপথ গ্রহণের সমাবেশেই অবশ্য সংস্কৃতিমনা মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠবে ‘রাজু মাল্টিমিডিয়া ইন্্ক’র ভবিষ্যতের পরিধি।
নবগঠিত এ সংগঠনের প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন রাজু, চেয়ারম্যান গিয়াস আহমেদ, কো-চেয়ারম্যান কাজী আজম, ফিরোজ আহমেদ, প্রধান সমন্বয়কারি মাকসুদ এইচ চৌধুরী, আহ্বায়ক আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খান, সদস্য সচিব-নুরুল আজিম, যুগ্ম সদস্য-সচিব ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং জেড এ জয়।
ইভেন্ট কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেনঃ কাজী জামানউদ্দিন, ডাঃ তৌহিদ শিবলী, হারুন ভূইয়া, তারেক হাসান খান, ফাহাদ সোলায়মান, জিয়া হক, এম এ বাতিন, বাবু খান, সরোয়ার খান বাবু, নুরুল আমিন বাবু, জেড আর চৌধুরী লিটু এবং খায়রুল ইসলাম। পৃষ্ঠপোষকতায় রয়েছেন। আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, আনোয়ার হোসেন, মোঃ আবু তাহের, আবুল বাশার মিলন, কাওসার আহমেদ, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, খলকুর রহমান, আব্দুর রশিদ বাবু, গোলাম এন হায়দার মুকুট এবং মাঈন উদ্দিন। দেশ এবং প্রবাসের শিল্পীরা অনুষ্ঠানে পারফর্ম করবেন। সমাপ্তি ঘটবে রাত ১১টায় ডিনারের মাধ্যমে। শাহাদাৎ হোসেন রাজু সকলের আন্তরিক সহায়তা চেয়েছেন সংগঠনের চলার পথে। প্রবাসে চলমান কার্যক্রম এই উদ্যোগের প্রয়োজন ছিলো বলে মনে করেন কর্মকর্তারা।
Posted ৭:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)