শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উদযাপন মহানগর (উত্তর) বিএনপি’র

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উদযাপন মহানগর (উত্তর) বিএনপি’র

নিউইয়র্ক মহানগর বিএনপিা (উত্তর) উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। ব্রঙ্কসে নিরব পার্টি হলে গত ২০ জানুয়ারি সোমবার রাতে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ও শাহীন চৌধুরী পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া। প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

বিশেষ অতিথি ছিলেন বিএনিপ নেতা শরিফুল ইসলাম খালিশদার, ড. নুরুল আমিন মিয়া পলাশ, লিয়াকত আলী, সোয়েব আহমদ, সেবুল খান মাহবুব, মানিক আহমেদ, মোঃ আলী রাজা, দিলরুবা আক্তার মায়া, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, ফারুক কবির, এডভোকেট আতিকুর রহমান সাবু, আনোয়ারুল আলম ভূইয়া, শেখ আক্তার হোসেন নান্নু, বেগ ইসলাম হোসাইন মিঠু, নাসির উদ্দীন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ মোঃ এবাদুর রহমান চৌধুরী। বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আর শেখ মুজিব বাকশাল কায়েম করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিলো। শেখ হাসিনাও আবার ক্ষমতায় এসে বাকশালীয় কায়দায় দেশে একদলীয় শাসন কায়েম করেছিলো। অনিয়ম, অত্যাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি, জেল-জুলুম, নির্যাতন, গ্রেফতার, গুম, খুন, হত্যা, মামলা-হামলা ছিল নিত্যনৈমত্তিক ব্যাপার। কিন্তু পৃথিবীতে কোন স্বৈরাচার জোর করে বেশী দিন ক্ষমতায় থাকতে পারেনি। শেখ হাসিনাও পারেননি। গণঅভ্যুথানে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। পতন হয় ফ্যাসিবাদের। এতে প্রবাসীদেরও রয়েছে ত্যাগ-অবদান।

নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণ

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে মিলাদ, দোয়া-মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের আয়োজনে জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিল মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং নিউইয়র্ক মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন নাসিরের আব্বার ইন্তেকালে তার রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জ‍্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতিব মাওলানা মোহাম্মদ সাদিক।

নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণ

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সিনিয়র সহ-সভাপতি মো. সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মৃধা, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রইচ উদ্দিন, নিউইয়র্ক মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম-আহ্বায়কদের মধ্যে উপস্থিত ছিলেন এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, নাসির উদ্দিন, শাহাদাৎ হোসেন রাজু, মো. রিপন মিয়া, কামাল উদ্দিন দিপু, সাবেক সিনিয়র যুগ্ম-সদস্য সচিব সাইদুর খান ডিউক, স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলম, মহানগর দক্ষিণের সাবেক সদস্যবৃন্দের মধ্যে গোলাম এন হায়দার মুকুট, আজিজুল বারী তিতাস, কামাল হোসেন হাওলাদার, শরীফ চোধুরী পাপ্পু, ফারদিন রনি, মো. আব্বাস উদ্দিন, মো. মহসিন, জামাল হোসেন চৌধুরী, রুবেল গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সাবেক যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রাসেদ, মো. তফাজ্জল হোসেন, বিএনপি নেতা মজিবর রহমান স্বপন, মো. আক্তার হোসেন, মো. মনিরুজ্জামান, রবিন্স চোধুরী, মিজানুর রহমান, রমিজ উদ্দিন, মো. মান্নু প্রমুখ। ইউএসএনিউজঅনলাইন.কম

Posted ১:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.