শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শাহ নাওয়াজের বিরুদ্ধে পার্থ’র মানহানি মামলা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২

শাহ নাওয়াজের বিরুদ্ধে পার্থ’র মানহানি মামলা

পার্থগুপ্ত ও শাহ নাওয়াজ

নিউইয়র্কের যন্ত্রশিল্পী পার্থগুপ্ত পুলিশি হয়রানির অভিযোগ এনে বাংলাদেশি ব্যবসায়ী শাহ নাওয়াজের বিরুদ্ধে আড়াই মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা দায়ের করেছেন । গত ৩১ জানুয়ারি নিউইয়র্কের কুইন্স কাউন্টি ফৌজদারি আদালতে ভুক্তভোগীর আইনজীবি মিয়ালি এ ম্যাকেলিলি উক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। মামলার ইসডেক্স নম্বর-৭০২১৪৪/২০২২। দায়ের করা মামলায় পার্থগুপ্ত সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্নসহ দেড় যুগের শিল্পী জীবনের সুনাম চরমভাবে ক্ষুন্ন হয়েছে উল্লেখ করে তার ব্যবসার সাবেক অংশিদার হোম কেয়ার ও ইন্সুরেন্স ব্যবসায়ী শাহনাওয়াজ, তার প্রতিষ্ঠান গোল্ডেন হোম কেয়ার, এনওয়াই আটো ইন্সুরেন্স, স্ত্রী আমেনা নাওয়াজ, সহযোগি মোস্তফা অনিক রাজ ও জন অ্যান্ড জেন ডো’র নামে মানহানি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, নিউইয়র্ক প্রবাসী যন্ত্রশিল্পী পার্থ গুপ্তের ফেসবুক থেকে ছবি নিয়ে ফটোশপের মাধ্যমে ছবির পাশে পিস্তল বসিয়ে গত বছর ১০ সেপ্টেম্বর রাত ১টা ২৯ মিনিটে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের জ্যাকসন হাইটসের নর্দার্ন ব্লুভার্ড-১১৫ এলাকার পুলিশের কাছে জীবন নাশের অভিযোগ করেন তার ব্যবসার অংশিদার হোম কেয়ার ও ইন্সুরেন্স ব্যবসায়ী শাহনাওয়াজ। পার্থ গুপ্ত তাকে জীবন নাশের হুমকি দিয়ে তার ফোনে লিখিত বার্তা পাঠিয়েছেন এবং একটি অনুষ্ঠানের পর পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দিয়েছেন। এর সমর্থনে ফটোশপে তৈরিকৃত পার্থ গুপ্তর ছবির পাশে তার বিছানায় পিস্তলযুক্ত ছবি পুলিশকে দেখান তিনি। তার অভিযোগের সূত্র ধরে গত বছর ৪ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নর্দার্ন ব্লুভার্ড-১১৫ এলাকার পুলিশ কর্মকর্তা টেলর স্কালা পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ষ্টেশনে যাবার জন্য আহবান জানান।
ফোন পেয়ে পার্থ গুপ্ত স্বেচ্ছায় পুলিশ ষ্টেশনে গেলে জিজ্ঞাসাবাদ শেষে রাত পর্যন্ত নর্দার্ন ব্লুভার্ড-১১৫ পুলিশ ষ্টেশনে তাকে আটক রাখেন। পরদিন ৫ অক্টোবর পার্থ গুপ্তকে নিকটস্থ ফৌজদারি আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক পার্থ গুপ্তের জামিন আবেদন মঞ্জুর করেন। মামলার বাদী শাহনাওয়াজ কাছ থেকে দূরত্ব বজায় রাখারও নির্দেশ দেন আদালত।

নিউইয়র্কের হোম কেয়ার ও ইন্সুরেন্স ব্যবসায়ী শাহনাওয়াজ তার দায়ের করা অভিযোগের সত্যতা প্রমাণে ব্যর্থ হওয়ায় নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি ফৌজদারি আদালতের বিজ্ঞ বিচারক মেরি এল বেজারানো দীর্ঘ পাঁচমাস পর গত ১২ জানুয়ারি ভার্চুয়ালি প্রথম শুনানিতেই মামলাটি খারিজ করেন। মামলা সম্পর্কে ব্যবসায়ী শাহ নাওয়াজকে জিজ্ঞেস করা হলে তিনি এর সত্যতা অস্বীকার করেন।

Posted ৮:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.