শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শিতাংশু গুহের বইয়ের প্রকাশনা উৎসব

হাকিকুল ইসলাম খোকন :   |   বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

শিতাংশু গুহের বইয়ের প্রকাশনা উৎসব

শিতাংশু গুহ রচিত ‘করোনার কথা’ ও ‘জন্ম থেকে জ্বলছি’র প্রকাশনা উৎসব হয়ে গেলো গত ৫ জুন। বিপুল সংখ্যক পাঠকের উপস্থিতিতে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন একুশে পদক বিজয়ী লেখক ও মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। সভাপতিত্ব করেন লেখক-বুদ্ধিজীবী বেলাল বেগ। উপস্থাপনায় ছিলেন কবি ফকির ইলিয়াস। প্রাণবন্তু এ অনুষ্ঠানটি সাহিত্যামোদী সবার প্রশংসা কুড়িয়েছে। উল্লেখ্য, ঢাকার বই মেলা ২০২১ ও ২০২২-এ যথারীতি ‘করোনার কথা’ ও ‘জন্ম থেকে জ্বলছি’ প্রকাশিত হয়। আগামী প্রকাশনী বই দু’টি প্রকাশ করে।

শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধ ও সীতাকুণ্ডে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বই দু’টির মোড়ক উন্মোচন করা হয়।

লেখক শিতাংশু গুহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বই দু’টি প্রকাশের পটভূমি ব্যাখ্যা করেন। তিনি জানান, ‘করোনার কথা’ মূলত করোনাকালীন নিউইয়র্কে যে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছিলো, এতে তা বিধৃত হয়েছে। আছে বহু মৃত্যু ও বেঁচে থাকার কাহিনী। বাংলাদেশ ও অন্যান্য দেশের ঘটনা এবং অতীত মহামারীর ইতিহাসও আছে। এতে বেশ ক’জন ডাক্তারের কথাবার্তা এবং তাদের অভিজ্ঞতা বর্ণিত হয়েছে। লেখকের মতে বইটি ট্রাজেডিময় এবং একটি প্রামাণ্য দলিল।

‘জন্ম থেকে জ্বলছি’ নামটি দেয়ার ঘটনাটি লেখক প্রকাশ করে জানান, সম্ভবত আশির দশকের শুরুতে ঢাকার ফার্মগেট সংলগ্ন গ্রিন রোডে একদিন একটি ট্রাক যাচ্ছিলো। ট্রাকের বিশাল পেট্রোল ট্যাঙ্কির ওপর লেখা ছিলো ‘জন্ম থেকে জ্বলছি’। এতদিন বাদেও লেখক তা ভুলেননি! তার মতেÑ তিনি জন্ম থেকেই জ্বলছেন। বইয়ের শুরু বঙ্গবন্ধু ওপর প্রবন্ধ দিয়ে। লেখক প্রশ্ন রেখেছেনÑ আজকের বাংলাদেশ কি বঙ্গবন্ধুর বাংলাদেশ? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম?

প্রধান অতিথি ড, নুরুন নবী অসুস্থতার কারণে স্বশরীরে উপস্থিত হতে না পারলেও টেলিফোনে তাঁর বক্তব্য পেশ করেন। তিনি লেখকের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে ‘জন্ম থেকে জ্বলছি’ বইটি’র ওপর মূল আলোচনা করেন নিউইয়র্কের সুনি ওল্ড ওয়েস্টবেরি ইউনিভার্সিটির এমিরেটস সার্ভিস প্রফেসর ড. সব্যসাচী ঘোষ দস্তিদার। ‘করোনার কথা’ বইয়ের মূল আলোচক ছিলেন লেখক ডাক্তার সুভাষ শিকদার।

সাবেক উপাচার্য ড. দুর্গাদাস ভট্টাচার্য্য একটি লিখিত বক্তব্য পাঠান, যা পড়ে শোনান ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া। বক্তব্যে ড. দুর্গাদাস ভট্টাচার্য্য ‘করোনার কথা’ বইয়ের ভূয়সী প্রশংসা করেন।
ড. দস্তিদার বলেন, লেখক যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, তা কেউ করতে বা শুনতে চান না, অথবা মানতে চান না। অথচ ঘটনা ঘটছে। বুঝতে হবে লেখক কেন ‘জন্ম থেকে জ্বলছেন’।

ডাক্তার সুভাষ শিকদার বলেন, করোনা নিয়ে ঘটনাবলী লেখক সুন্দরভাবে ফুটিয়েছেন। যা হয়তো ভবিষ্যতে গবেষণায় সাহায্য করবে। তিনি বলেন, ডাক্তারদের যে কাজটি করার কথা, তা করেছেন শিতাংশুদা, তাঁকে ধন্যবাদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বাপসনিউজ সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, আবৃত্তিকার মিথুন আহমদ, ডাক্তার মাসুদুল হাসান, সেক্টর কমান্ডারস ফোরামের সম্পাদক রেজাউল বারী বকুল, ডাক্তার মিতা গোপ, ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের সহ-সভাপতি শাজাহান শেখ, সুশীল সাহা প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাঙ্গালী সম্পাদক কৌশিক আহমদ, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমদ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি সাংবাদিক লাভলু আনসার, সময় টিভি’র হাসানুজ্জান সাকী, প্রথম আলোর মনজুর হোসেন; এটিএন’র কানু দত্ত, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক সঞ্জীবন সরকার, ব্যবসায়ী চন্দন সেনগুপ্ত ও সুবর্ণা সেনগুপ্ত, পরেশ সাহা, ডা. প্রভাত দাস ও সবিতা দাস সুতার, কবি নিখিল রায়, ভজন সরকার, ড. শেফালী দস্তিদার, সংগঠক উত্তম সাহা, রামদাস ঘরামী, গোপাল সান্যাল, অসীম সাহা ও রীনা সাহা, সপত্নীক কুমার বাবুল সাহা, বিষ্ণু গোপ, সুশীল সিনহা, বিভাস মল্লিক প্রমুখ।

Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.