নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
প্রবাসী হিন্দু কমিঊনিটির উদ্যোগে গত ৫ ফেব্রুয়ারী বিকেলে সংখ্যালঘু স্বীকৃতি ও বাংলাদেশে জাতীয় সংসদে ৬৪ আসনে পৃথক নির্বাচনের দাবীতে নিউইয়র্ক সিটির দিব্যধাম মন্দিরে মানববন্ধন ও এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আয়োজকদের পক্ষ থেকে বিদুৎ সরকার বলেন বাংলাদেশের রাষ্ট্রধর্ম যেখানে ইসলাম সেখানে সংখ্যালঘু স্বীকৃতি এবং ৬৪ আসনে পৃথক নির্বাচনই একমাত্র সমাধান। সংখ্যালঘু ও মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শক্তি চায় দেশটিতে ক্ষমতা ধরে রেখে দেশকে আফগানিস্তান না বানিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে। এর কোন বিকল্প নেই।
কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া হলে এ দেশ তালেবানদের হাতে চলে যেতে পারে। তিনি তাঁর বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এর শংকার কথা স্মরণ করিয়ে দেন যে দেশ আফগানিস্তান হয়ে গেলে সবার জন্য বিপদ। তাহলে দেশ অচিরেই সোনার বাংলা থেকে মরু বাংলায় পরিণত হতে পারে যদি মৌলবাদিরা ক্ষমতা দখল করে বাংলাদেশকে আফগানিস্তান বানায়। তিনি আরো বলেন, দেশে কয়েকটি দল বাদে বাকী সব দল সংখ্যালঘু স্বীকৃতির দাবীতে মাঠে নেমেছে। আমাদের আগামী দিনে প্রবাসী সকলকে এ দুর্বার আন্দোলনে সামিল হয়ে সংখ্যালঘুদের অধিকার আদায় করতে হবে।
প্রবীর রায় বলেন দেশে সংখ্যালঘু স্বীকৃতি দিয়ে মন্ত্রনালয় ও জাতীয় সংসদে ৬৪ জন সংখ্যালঘু প্রতিনিধি চাই। সমাবেশে সকলেই এই সংখ্যালঘু স্বীকৃতি ও পৃথক নির্বাচনের দাবীগুলি দ্রুত বাস্তবায়ন করে দেশে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রেখে মৌলবাদ দমনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।
Posted ৮:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)