নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
“বৈশাখের ফুল কৃষ্ণচূড়া” প্রতিপাদ্যে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ ১৪৩২। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্মিলিত বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হয় গত শনিবার ৩ মে ইয়র্ক কলেজ একাডেমিক কোরএট্রিয়ামএ। এতে অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলামনাই।
মঙ্গল শোভাযাত্রার ঢোলের তালের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা আহবান করে উৎসবের আবহায়ক শামিম আরা বেগম এবং সদস্য সচীব তামান্না শবনম পাপড়ী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা । বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মাহফুজুল হক এবং সাপ্তাহিক বাঙালী পত্রিকার সম্পাদক জনাব কৌশিক আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত “এসো হে বৈশাখ” পরিবেশিত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন আহবায়ক শামিম আরা বেগম, মেম্বার সেক্রেটারি তামান্না শবনম পাপড়ি এবং সকল যুগ্ম আহ্বায়কগণ । তারা হলেন এম এস আলম (ঢাবি), ফতেপুর আলম বাবু (রাবি), সাবিনা শারমিন নিহার (চবি), বেলায়েত চৌধুরী (সাস্ট) এবং এম এ রশিদ (শেরে বাংলা)। অনুষ্ঠানে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেয়া হয় শিল্পী ও মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায় কে । এরপর প্রজন্ম জাহাঙ্গীরনগরের পরিবেশনায় থাকে সঙ্গীত “আমাদের দেশটা স্বপ্ন পুরী “ এই গানটি ।
এই আয়োজনের একটি নতুন সংযোজন শিশু কিশোর প্রতিযোগিতা যা অনুষ্ঠিত হয় গত ২০ এপ্রিল । অনুষ্ঠানে সেই প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয় । যারা ভিডিন্ন শাখায় বিজয়ী হয়েছে তারা হলো জোয়া, তাকওয়া, অরোরা, আরীব, শ্রেয়ান, বুশরা তুবা, তানজিমা, তাসবিহ, আদিবা, জাফিরাহ, সারা, তাহিম, শৈলী, মৃন্ময়ী, আয়াত, রাফাজ, লাইবা । এরপর একে একে সব বিশ্ববিদ্যালয়ের এলামনাই’র পরিবেশনা শুরু হয় ।
প্রথমেই আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই । তাদের বৈশাখী নাচ, গান ও আবৃত্তি মুগ্ধ করে উপস্থিত দর্শককে । “এবেলা ওবেলা” নামে বাংলা গানের বিভিন্ন সময়ের গানের পঙক্তি দিয়ে রচিত এক অভূতপূর্ব পরিবেশনা নিয়ে সকলের মন জয় করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই । ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এর পরিবেশন ছিলো “নতুন সুর ও ছন্দে নব উদ্দীপনায় পহেলা বৈশাখ’। সবশেষে ছিল জাহাঙ্গীরনগর এলামনাই এর পরিবেশনা ।
মুক্তমঞ্চে কনসার্ট পর্বে দেশের প্রখ্যাত সংগীত শিল্পী প্রতিক হাসানের একক গানের আসরের মাধ্যমে ইতি টানা হয় এবারের সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণ আয়োজন উৎসবের। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গোলাম মোস্তফা (ঢাবি), নূপুর চৌধুরী (ঢাবি) দূররে মাকনুন নবনী এবং মেঘনা পাল (জাবি)।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2351 বার পঠিত)