শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সাংবাদিক-আইনজীবী জাহিরুল আলমের ইন্তেকাল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

সাংবাদিক-আইনজীবী জাহিরুল আলমের ইন্তেকাল

স্বনামধন্য সাংবাদিক, আইনজীবী ও লেখক জাহিরুল আলম গত ২৫ মার্চ বিকাল পৌনে ৬টায় কুইন্সের নিউইয়র্ক প্রেসবেটেরিয়ান হাসপাতালে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন )। তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি তিন ছেলেসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। লেখক জাহিরুল আলমের প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৮। তারমধ্যে ইসলামিক বই, আইনের বই, প্রবন্ধ রচনা উল্লেখযোগ্য।

তিনি মহান মুক্তিযুদ্ধে কলম হাতে যুদ্ধ করেছেন স্বাধীনতার পক্ষে। তিনি তৎকালীন মুক্তিযোদ্ধা সংসদ থেকে প্রকাশিত ‘গ্রেনেট’ পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আজীবন সদস্য ছিলেন। জাহিরুল আলম বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা নিউইয়র্ক চ্যাপ্টার ইন্ক্-এর এক্সিকিউটিভ কমিটি মেম্বার ড. নাজমুল আলমের পিতা। পরিবারের সদস্যরা মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সবার দোয়া কামনা করেছেন।

এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এক শোক বার্তায় জাহিরুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Posted ১১:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.