নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটরস এসোসিয়েশনের (সারা) এক সভা হলিসে হিলসাইড এভিনিউ, হলিস, নিউইয়র্ক – ১১৪২৩ এ মেহের খানজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আহ্বায়ক সারওয়ার খান বাবু ‘সারা’র সকল সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেন ও প্রধান সমন্বয়কারী জসিম চৌধুরী সমিতির সংক্ষিপ্ত পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন।
প্রধান অতিথি অ্যাটর্নি ওসমান মালিক আমাদের সম্প্রদায়ের এতিম ও অভাবী লোকদের খাবার বিতরণের পরামর্শ দেন। বিশেষ অতিথি মোহাম্মদ কামাল ব্রোকার/ওনার হোম সেন্ট্রাল ক্যাপিটাল সম্ভাবনা এবং গুণগত মানের বৃদ্ধির উপর জোর দেন এবং বিশেষ অতিথি মোঃ আবুসাঈদ চৌধুরী, এক্সিকিউটিভ ভিপি, মর্টগেজ ওয়ার্ল্ড ব্যাংকার্স উল্লেখ করেন যে কীভাবে রিয়েলটর এবং মর্টগেজ ব্রোকারদের সাথে নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ।
যে সকল রিয়েলটর এবং অতিথিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন, তারা হলেন – হাবিবুর রহমান (হাবিব), আসিফ চৌধুরী, শামীমআহমেদ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ করিম, অধ্যাপক: মোহাম্মদ মারুফ মিয়া, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ মাসুদ প্রামানিক, জাফর সাদিক, নুরুজ্জামান সরদার, গোলাম হাসান, শামীম নাসের, মোহাম্মদ হালিম, রতন চক্রবর্তী, মোহাম্মদ মুকলেস রহমান, মোহাম্মদ রশিদ, ফেরদৌস কয়েস, আদান ইসলাম, নাসরিন সুলতানা, সাবিনা চৌধুরী, জাকিয়া সুলতানা, সালাউদ্দিন খান তুহিন, মোঃ কবির, হাবিব মোহাম্মদ এ, মির্জা মোহাম্মদ হোসেন, এইচ এম ইকবাল, মাসুদ সিরাজী, শাদমানজামান, এম.এইচ. আজাদ।
Posted ১২:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)