শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সাউথ এশিয়ান আইপিএ’র পুর্নমিলনী

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

সাউথ এশিয়ান আইপিএ’র পুর্নমিলনী

বক্তব্য রাখছেন সংগঠনের প্রেসিডেন্ট ডা. জাবের খান।

নিউইয়র্কে বাংলাদেশী চিকিৎসকদের নেতৃত্বাধীন সংগঠন সাউথ এশিয়ান ইনডিপেন্ডেডেন্ট প্র্যাকটিশনার্স এসোসিয়েশন (আইপিএ)। এই সংগঠনের আওতায় স্বল্পব্যয়ে উচ্চ মানসম্পন্ন চিকিৎসা প্রদানের লক্ষ্যে হেলথ ইন্সুরেন্স কোম্পানীগুলোর সাথে যৌথভাবে কাজ করছে নিউইয়র্কের বাংলাদেশী প্রাইমারী কেয়ার চিকিৎসক। প্রায় অর্ধশত বাংলাদেশী চিকিৎসকের পেশাজীবী সংগঠন সাউথ এশিয়ান আইপিএ চিকিৎসা সেবার ক্ষেত্রে সুনাম ও সফলতা দু’টোই কুড়িয়েছে বিগত বছরগুলোতে।

গত ৫ জুন, রোববার সন্ধ্যায় সাউথ এশিয়ান আইপিএ বার্ষিক পুর্নমিলনীর আয়োজন করে। নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা পার্টি হলে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে আইপিএ সদস্য পরিবার, বিভিন্ন হেলথ ইন্সুরেন্স কোম্পানীর কর্মকর্তা সহ সংশ্লিষ্টগণ অংশ নেন। নিউইয়র্কস্থ’ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল ডঃ মনিরুল ইসলাম অনুষ্ঠানে আতিথ্য গ্রহণ করেন।

সাউথ এশিয়ান আইপিএ’র প্রেসিডেন্ট বিশিষ্ট চিকিৎসক ডাঃ জাবের খান রাইয়্যান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। সমবেত চিকিৎসক, হেলথ ইন্সুরেন্স কর্মকর্তা ও অতিথিদেরকে অভিনন্দন জানান তিনি। কমিউনিটিতে চিকিৎসা সেবার ক্ষেত্রে সাউথ এশিয়ান আইপি’র ভূমিকার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। সংগঠনটির সদস্য চিকিৎসকগণ নিউইয়র্ক সিটি এবং বাফেলোতে উন্নতমানের সেবা প্রদান করে আসছে বলে জানান ডাঃ খান। রোগীদের সাথে এই সংগঠনের চিকিৎসকদের নিবিড় সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

সাউথ এশিয়ান আইপিএ’র ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট চিকিৎসক ডাঃ জাকিয়া হোসাইন লিপা সংগঠনের সদস্যদেরকে সকলের সাথে পরিচয় করিয়ে দেন। ডাঃ জাকিয়া সাউথ এশিয়ান আইপিএ’র সদস্যদের চিকিৎসা সেবা মানের প্রশংসা করেন। কনসাল জেনারেল ডঃ মনিরুল ইসলাম বাংলাদেশী চিকিৎসকদের অভিজ্ঞতা কর্মদক্ষতা ও স্বাস্থ্য সেবায় তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশী আমেরিকান চিকিৎসকগণ নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জাতীয় মর্যাদা বৃদ্ধি করে চলেছেন বলে মন্তব্য করেন কনসাল জেনারেল।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সংগঠনটির অপর ভাইস প্রেসিডেন্ট ডাঃ শেখ হাসান সবাইকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে সেবাদানকারী চিকিৎসকদের চেক প্রদান করা হয়। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশেন করেন স্থানীয় জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি ও চন্দন চৌধুরী। চিকিৎসকদের মেডিকেল অফিস স্টাফ, মার্কেটার সহ অন্যান্যগণও অংশ নেন অনুষ্ঠানে। পরে সবাইকে আপ্যায়িত করা হয় নৈশভোজে।

Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.