বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
সাপ্তাহিক বাংলাদেশ এর সম্পাদক ডা. ওয়াজেদ এ খানের ছোট ভাই আতাহার আলী খান (৬২) গত ২৮ এপ্রিল সোমবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় ঢাকার ধানমন্ডিতে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। মরহুম আতাহার আলী খানকে গত ২৯ এপ্রিল তার নিজ গ্রাম টাঙ্গাইলের মির্জাপুর উপজিলার বানাইল গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে স্থানীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় তার পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন ও গ্রামবাসীসহ বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন। আতাহার আলী খানের মৃত্যুতে তার বড় ভাই ডা. ওয়াজেদ আলী খান ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নিউইয়র্কের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। বিশেষ করে নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, প্রবাসী টাঙ্গাইলবাসীসহ অন্যান্য সংগঠন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তাকে জান্নাতে দাখিল করার জন্য দোয়া করেন। প্রবাসী টাঙ্গাইলবাসী সংগঠনের কর্মকর্তাগণ সমবেদনা প্রকাশ করতে ডা: ওয়াজেদ খানের জ্যামাইকাস্থ বাসায় যান। তারা বিশেষ দোয়া মুনাজাতের আয়োজন করেন।
Posted ১০:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2351 বার পঠিত)