শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিটির ৮০হাজার ফুড ডেলিভারিম্যানের জন্য আইন পাশ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

সিটির ৮০হাজার ফুড ডেলিভারিম্যানের জন্য আইন পাশ

নিউইয়র্ক সিটিতে প্যানডেমিকের কারণে ঘরবন্দি মানুষদের জন্য ফুড ডেলিভারি অত্যন্ত জরুরী হয়ে পড়ে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের সাথে সাথে এখন ফুড ডেলিভারির চাহিদা বেড়েছে কয়েকগুণ। আগে নিকটস্থ এলাকার রেস্টুরেন্ট থেকে সাধারণত ফোনে অর্ডার নেয়া হতো। ডেলিভারি দেয়া হতো পায়ে হেঁটে বা সাইকেলে। এখন ফুড ডেলিভারি হয় অ্যাপভিত্তিক অর্ডারের মাধ্যমে। যেমন গ্রাবহাব, ডোরড্যাশ এবং উবার ইটস এখন বিপুল জনপ্রিয়। নিউইয়র্ক সিটিতে এই মাল্টি বিলিয়ন ডলারের ব্যবসায় ফুড ডেলিভারিতে নিয়োজিত আছে ৮০ হাজারেরও বেশি মানুষ। এদের মধ্যে অধিকাংশই ইমিগ্রান্ট। এই ৮০হাজার মানুষকে সুরক্ষা দেয়ার জন্য গত সপ্তাহে নিউইয়র্ক সিটি কাউন্সিল কয়েকটি বিল পাশ করেছে। এমন গুরুত্বপূর্ণ যুগপোযোগী এই বিলটি আমেরিকায় প্রথম পাশ করল নিউইয়র্ক সিটি।

সম্প্রতি কর্ণেল ইউনিভার্সিটির স্কুল অব ইন্ডাস্ট্রিয়াল এন্ড লেবার রিলেশন্সের ওয়ার্কার ইন্সটিটিউট এবং ওয়ার্কার্স জাস্টিস প্রজেক্ট ৫০০ এ্যাপভিত্তিক ডেলিভারি ওয়ার্কারদের ওপর জরিপ চালিয়ে দেখতে পেয়েছে ৪২ শতাংশ ওয়ার্কারকে কম বেতন দেয়া হয় কিংবা একেবারেই বেতন দেয়া হয় না। ৫৪ শতাংশ ছিনতাই এর শিকার হয়েছে ডেলিভারিকালে আর ৩০ শতাংশ বলেছে তারা মারধরের শিকার হয়েছে ছিনতাইকালে। এছাড়া ফুড ডেলিভারির দিতে গিয়ে সড়ক দুর্ঘটনারও শিকার হয়েছেন অনেকে।

নিউইয়র্ক সিটি কাউন্সিলে পাশ হওয়া ৬টি বিলে ডেলিভারি ওয়ার্কাদের নিরাপত্তা বিধান, তাদের যুক্তিযুক্ত পেমেন্ট, টিপসের অর্থ পরিশোধ, রেস্টুরেন্টের বাথরুম ব্যবহার করতে দেয়ার মত জরুরী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণত এ্যাপ কোম্পানীগুলো ডেলিভারি ওয়ার্কদের মজুরী থেকে অর্থ কেটে নেয়, সেই সাথে তাদের প্রাপ্য টিপসের অর্থ থেকেও ভাগ বসায়। অপর এক বিলে ডেলিভারি ওয়ার্কাররা সর্বাধিক কত দূরত্বে ফুড ডেলিভারি করবেন তাও নির্ধারণ করার কথা বলা হয়েছে। এছাড়া এ্যাপভিত্তিক ফুড ডেলিভারি ব্যক্তিদের যে ইনস্যুলেটেড ব্যাগ দেয়া হয় খাবার তাপমাত্রা বজায় রাখতে সেই ডেলিভারি ব্যাগও বিনামূল্যে প্রদানের জন্য বিলে উল্লেখ্য করা হয়েছে। বিলে বলা হয় ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রতিবছর ডেলিভারি ওয়ার্কারদের বেতন বাড়ানোর ঘোষণা দেবে কনজ্যুমার ডিপার্টমেন্ট এবং তা কার্যকর হবে প্রতি বছর ১ এপ্রিল।

Posted ৭:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.