শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটির বর্ষবরণ

মনজুর কাদের :   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটির বর্ষবরণ

প্রবীণদের সম্মান, কদমবুসি ও শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি- এনবিসিএস এর বর্ষরবণ উৎসব উদযাপিত হয়েছে গত ৪ মে রোববার আগ্রা প্যালেস মিলনায়তনে বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। এনবিসিএসএর কর্মকর্তা ও পরিবারের সদস্যবৃন্দ সবাই একই রকম পাজামা পাঞ্জাবি ও শাড়ি পরে অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে এক মনোরম আবহ তৈরি হতে থাকে। আহ্বায়ক মাহবুব কবীর, সহ আহ্বায়ক আনোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হেলালে আলম টিটু ও প্রেসিডেন্ট ডা. নাফিসুর রহমানের আনুষ্ঠানিক আন্তরিক সম্ভাষণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনী উপস্থাপনায় ছিলেন মনজুর কাদের। সমগ্র অনুষ্ঠানে সঙ্গীত ও উপস্হাপনায় সাথে ছিলেন আরিফ অর্ণব ও ফাতেমা খান। বাংলাদেশের গ্রামীণ আবহে সমগ্র মিলনায়তন ও মঞ্চ মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন মোঃ আসাদুজ্জামান বাবু।

বর্ষবরণ সঙ্গীত পরিবেশনের পর একে একে সঙ্গীত পরিবেশন করেন মাহমুদ চৌধুরি, মোঃ শানু, সানজানা, শান্তনু, সোহানুর রহমান সোহান, রাজীব ভট্টাচার্য ও আফজাল আহমেদ। শিশুদের জন্য বিশেষ আয়োজনে ছিলো সামরীন বিনতে শফিকের ছড়াগান, জাবালে জান্নাতের ছড়াপাঠ, তিতলীর নাচ এবং লিয়ানা মানহার গান ও নাচ।

শিশুরা যেমন খুশি সাজ সেজে মিলনায়তনময় ঘুরে ঘুরে অতিথিদের বিপুল আনন্দ দিয়েছে। শান্তনুর পরিচালনায় অনুষ্ঠিত হয় দম্পতিদের বিনোদনমুলক সাক্ষাতকার অনুষ্ঠান। নাফিসুর রহমান, হেলালে আলম টিটু, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, আরিফ অর্ণব ও মাহবুব কবীরের সম্মিলিত অংশগ্রহণে পরিবেশিত “বখাটে নৃত্য” দর্শকরা বিপুল করতালি সহযোগে উপভোগ করে।
রাজীব ভট্টাচার্যের জনপ্রিয় সঙ্গীত পরিবেশনার সাথে সাথে উত্তাল উল্লাস নৃত্য শুরু হয়। পুরো মিলনায়তনে উপস্হিত অতিথীবৃন্দ শিল্পীর সঙ্গে সম্মিলিতভাবে নেচে গেয়ে তুমুল আনন্দঘন পরিবেশ তৈরি করে। অর্ণব, সোহানুর ও আফজালের সঙ্গীতের সাথেও দর্শকরা গান ও নাচে অংশ নেয়।

সোসাইটি কর্মকর্তাদের গিন্নীরা সকালের বিভিন্ন নাশতার সমাহার থেকে শুরু করে দুপুরের আহারের ভর্তা ভাজি, নিরামিষ ও আমিষের বিপুল বাহারী আয়োজন করে খাবারের টেবিল ভরতি করে ফেলেছেন। ভর্তা ভাজি থেকে ইলিশ, আর শাকান্ন থেকে মিষ্টান্নের ঘ্রাণে মিলনায়তন জমজমাট হয়ে ওঠে। সব কিছুকে ছাপিয়ে যেটি দর্শক ও অতিথিদের হৃদয় স্পর্শ করেছে তা হলো, প্রবীণ সম্মাননা। এনবিসিএস এর কর্মকর্তাদের বাবা মাকে এসময় মঞ্চে বসানো হয় আর তাঁদের পেছনে এসে দাঁড়ান তাঁদের সন্তানরা। ডা. নাফিসুর রহমান বাবা মা ও তাঁদের ছেলেমেয়েদের সাথে কথোপকথনের মাধ্যমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন। এসময় কর্মকর্তাদের তাঁদের বাবা মাকে আলিঙ্গন করে প্রকাশ্য উচ্চারণে “আমি তোমাকে ভালোবাসি” বলার মাধ্যমে কৃতজ্ঞতা জানানোর আয়োজন করা হয়।

কেউ কেউ এসময় বাবা মাদের পা ছুঁয়ে সালাম করে কৃতজ্ঞতার কান্নায় ভেঙে পড়েন। মিলনায়তন ভর্তি অতিথীকে তাঁদের নিজ নিজ অনুপস্হিত বাবা মাকে স্মরণ করে প্রকাশ্যে ও জনান্তিকে চোখ মুছতে দেখা গেছে। বাবা মায়েরাও ভেজা চোখে সন্তানদের মাথায় হাত রেখে প্রাণ ভরে দোয়া করেন।

 

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.