শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৬ নির্বাচনে মেরী জোবাইদার প্রার্থিতা নিশ্চিত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৬ নির্বাচনে মেরী জোবাইদার প্রার্থিতা নিশ্চিত

নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট-৩৬ (অ্যাস্টোরিয়া-লং আইল্যান্ড সিটি) এর বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার। আগামী ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্বাচনের আগাম ভোটগ্রহণ হবে। জোহরান মামদানি মেয়র নির্বাচিত হওয়ায় এই আসনটি শূন্য হয়। বিশেষ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন চার নারী। তারা হলেন- মেরী জোবাইদা, রানা আবদেল হামিদ, শিবানী ধির ও দিয়ানা মরিনো। অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৬ এর বিশেষ নির্বাচনে নিজের প্রার্থিতা চূড়ান্ত করেছেন বাংলাদেশি-আমেরিকান মেরি জোবাইদা।

স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থিতা নিশ্চিত এবং ব্যালটে নাম উঠাতে তিন হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেছেন তিনি। যদিও প্রার্থিতা চূড়ান্ত করতে তার প্রয়োজন হতো ১৫০০ ভোটারের স্বাক্ষর। অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৬ এর নির্বাচনী এলাকায় ভোটার আনুমানিক ৮০ হাজার। নির্বাচনে মেয়র জোহরান মামদানি ডিএসএ দিয়ানা মরিনোকে এনডোর্স করেছেন। অন্যদিকে মেরী জোবাইদাকে এনডোর্স করেছেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু। বাংলাদেশি কমিউনিটিও পাশে রয়েছে মেরী জোবাইদার।

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৬ এর বিশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যতম প্রার্থী বাংলাদেশি আমেরিকান মেরী জোবাইদার সমর্থনে নির্বাচনী প্রচারের পাশাপাশি চলছে ফান্ড রেইজিং। প্রতিদিন নির্বাচনী এলাকার ‘ডোর টু ডোর’ প্রচার চালাচ্ছেন মেরি জোবাইদা ও তার সমর্থকরা। রাতদিন কাজ করছেন তার নির্বাচনী ক্যাম্পেইনের সদস্যরা। কুইন্সের বেলরোজে হিলসাইড অ্যাভিনিউ সিরাজী কড়াই রেস্টুরেন্টে গত ৪ জানুয়ারি রোববার এক ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজনর করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৬ এর নির্বাচন শুধু মেরী জোবাইদার নির্বাচন নয়। এই নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির স্বপ্ন জড়িত। বক্তারা মেরি জোবাইদাকে জয়ী করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য দেন- আরমান চৌধুরী, আব্দুল আজিজ ভুঁইয়া, ইমাম শামসি আলী, ডা. মাহমুদুর রহমান তুহিন, আফতাব মান্নান, ফখরুল ইসলাম দেলোয়ারসহ আরো অনেকে। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্যান্য কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অন্যদিকে মেরী জোবাইদার সমর্থনে সিটির অ্যাস্টোরিয়ায় একই দিন ৪ জানুয়ারি রোববার আরো একটি ফান্ড রেইজিং অনুষ্ঠান হয়েছে। ঐদিন দুপুরে একটি রেস্টুরেন্টে অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল আহমেদ।

অনুষ্ঠানে মেরী জোবাইদাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য দেন রানা চৌধুরী, ফখরুল আলম, আব্দুর রহিম হাওলাদার, সৈয়দ ইলিয়াস খসরু, জাহাঙ্গীর আলম ও অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা মেরী জোবাইদার সমর্থনে এক সপ্তাহের মধ্যে দেড় হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ, ফান্ড রেইজ, আগাম ভোটে অংশগ্রহণ এবং নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রে আনার বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

Posted ২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.