নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
গত ২৭ মার্চ রোববার সন্ধ্যায় জ্যামাইকা সুলতান ডাইন হালাল রেস্টুরেন্টে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । সাধারণ সম্পাদক রোকন হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এর সর্ব বৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা সংগঠনের সাবেক সভাপতি মোঃ রমিজ উদ্দিন খান, বীর মুক্তিযুদ্ধা সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সৈয়দ কামালউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি সৈয়দ নাজমুল হাসান কুবাদ, উপদেষ্ঠা তাজুল ইসলাম তালুকদার, সহ সভাপতি আতাউর রহমান, সদর সমিতির সভাপতি মিয়া মোঃ আছকির, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক’র নির্বাচন কমিশনার সাব্বির হোসেন, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক’র সহ সভাপতি শফিউদ্দিন তালুকদার।
অনুষ্টানের শুরুতে কোরান থেকে তেলওয়াত করেন সংগঠনের ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মোশররফ হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ টিপু, বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া মোঃ আছকির, ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মাজেদা এ উদ্দিন, উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার, ও জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক সহ সভাপতি জনাব শফিউদ্দিন তালুকদার। বীর মুক্তিযুদ্ধা সংগঠনের সাবেক সভাপতি মোঃ রমিজ উদ্দিন খান, বীর মুক্তিযুদ্ধা সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা জনাব সৈয়দ কামালউদ্দিন আহমেদ। বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন রেখে বলেন, সঠিক মুক্তিযুদ্ধাদের তালিকা প্রণয়নের জন্য অনুরুধ করেন, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল তিনি তার বক্তব্যে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র জাতীয় দিবসে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা দেওয়ায় ধন্যবাদ দেন।
হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর পক্ষ থেকে বীর মুক্তিযুদ্ধা সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর সমিতির অন্যতম সদস্য তাজুল ইসলাম মানিক, হবিগঞ্জ চেম্বার্স অফ কমারসের সাবেক সদস্য জনাব শামসুল হক, আবু আবদাল, জালাল উদ্দিন তালুকদার, হবিগঞ্জ সদর সমিতির সাধারণ সম্পাদক আমির আলী, সাবেক এসপি কামরুল ইসলাম, মোঃ ফজর আলী, মাহবুব চৌধুরী,জালাল তালুকদার, কেলন মিয়া, সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ টিপু, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন, কার্যকরী সদস্য সাইফুল আলম মিলন (সদর) সাব্বির হোসেন (নবীগঞ্জ) মোঃ শফিউদ্দিন তালুকদার (মাধবপুর) মোঃ আব্দুল মান্নান সিকদার (চুনারুঘাট) শেখ মোস্তফা কামাল (আজমিরীগঞ্জ) প্রমুখ।
Posted ১০:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2353 বার পঠিত)