শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

১২ ডিসেম্বর হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১

১২ ডিসেম্বর হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন

আসছে ১২ ডিসেম্বর রবিবার লেখক ও গল্পকার প্রয়াত হুমায়ূন আহমেদ স্মরণে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন – ২১ নিউইয়র্ক লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে বলরুমে আয়োজন হতে যাচ্ছে। আসন্ন সম্মেলন ঘিরে নিউইয়র্কের সর্বস্তরের লেখক কবি সহ সকল সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। সম্মেলন সফল করার লক্ষে ইতিমধ্যে পারম্ভিক প্রস্তুতি সভা আয়োজনের পর সম্মেলন উদযাপন কমিটি আরো একটি প্রস্তুতি সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন নিউইয়র্ক-২০২১ এর আহ্বায়ক ডাঃ চৌধুরী এস হাসান এম ডি, শো টাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলম, কবি মিশুক সেলিম,সদস্য সচিব ইশতিয়াক রুপু যুগ্ন সদস্য সচিব লুৎফুর রহমান,সম্পাদক আবু সাইদ রতন, ছড়াকার খালেদ সরফুদ্দিন প্রমুখ। সহ আরো অনেকে।

সম্মেলনের অতিথি হিসাবে আসছেন কবি মুহম্মদ নুরুল হুদা- মহাপরিচালক, বাংলা একাডেমি,অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, জ্যোতিপ্রকাশ দত্ত- কথাসাহিত্যিক,, পূরবী বসু- কথাসাহিত্যিক, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, জ ই মামুন- গণমাধ্যম ব্যক্তিত্ব, প্রধান নির্বাহী সম্পাদক- এটিএন বাংলা, মাজহারুল ইসলাম- লেখক ও প্রকাশক, ওসমান গণি- প্রকাশক, আগামী এবং কবি মারুফুল ইসলাম। দিনব্যাপী আয়োজিত “ হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে থাকছে লেখকের নির্মীত চলচিত্র প্রদর্শনী, ডকুমেন্টারী প্রদর্শনী সহ বই মেলা, হুমায়ূন সাহিত্য আলোচনা,নাটক প্রদর্শনী, স্বরচিত কবিতা পাঠ,আবৃত্তি অনুষ্টান সহ স্থানীয় ও বাংলাদেশ থেকে আগত অতিথি শিল্পীদের পরিবেশন করা সঙ্গীত সন্ধা।পুরো আয়োজন শুরু হবে বেলা ১টা থেকে যা চলবে রাত ১২ টা পর্যন্ত। লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেল ১০২-০৫ ডিটমার্স বুলেভার্ড, কুইন্স নিউইয়র্ক-১১৩৬৯ এর বলরুমে। দর্শকদের প্রবেশ উন্মুক্ত।

Posted ৬:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.