শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

৪ বাংলাদেশী পুলিশ অফিসারের পদোন্নতি

বাংলাদেশ অনলাইন   |   শুক্রবার, ০১ মার্চ ২০২৪

৪ বাংলাদেশী পুলিশ অফিসারের পদোন্নতি

ছবি-সংগৃহীত

পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট ও অফিসার থেকে সার্জেন্ট পদে চার বাংলাদেশি কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- সার্জেন্ট ইমরান খান ও তালেব হোসেন এবং অফিসার দ্বিজেন রায় ও ফজলে তানিম। গত ৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে কুইন্সে পুলিশ একাডেমিতে জমকালো অনুষ্ঠানে পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবান পদোন্নতিপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন। বাপা’র মিডিয়া লিয়াজোঁ ডিটেক্টিভ জামিল সরোয়ার জানান, বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতে পুরো হলজুড়ে উৎসবের আমেজের আবহ তৈরী হয়। অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) ট্রাস্টি অফিসার সোনিয়া বড়ুয়া, কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর সার্জেন্ট আব্দুল লতিফ এবং বাপা’র নেতৃবৃন্দ ও সদস্যসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবীর মানুষেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের চারজন সদস্যের পদোন্নতিতে বাপা’র প্রেসিডেন্ট ও ডিটেকটিভ স্কোয়াডের সার্জেন্ট এরশাদুর সিদ্দিক, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্যাপ্টেন একেএম শফিউল আলম প্রিন্স এবং জেনারেল সেক্রেটারি ও ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন। তাদের সাফল্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

Posted ২:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.