শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রবাসী শেরপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১

প্রবাসী শেরপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন

ছবি : সংগৃহীত

১৬ আগস্ট সোমবার হয়ে গেল প্রবাসী শেরপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন। এতে প্রায় দুইশতাধিক প্রবাসী শেরপুরবাসী অংশ গ্রহণ করেন। নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে অনুষ্ঠিত দিনব্যাপী এই পিকনিকের কর্মসূচীতে ছিল আলোচনা অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অন্ষ্ঠুান ও র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে শেরপুরে কোভিড আক্রান্ত মানুষের চিকিৎসা সহায়তার জন্য তাৎক্ষনিকভাবে ২০০০ ডলার সংগ্রহ করা হয়।এ অর্থ বিতরণের জন্যে শেরপুরের জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। একগুচ্ছ বেলুন উড়িয়ে পিকনিকের শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক মো: আবুল কাশেম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন পিকনিক কমিটির আহবায়ক মো: সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মো: ছামেদুল হক ঝন্টু।

এছাড়াও সংগঠনের সভাপতি মামুন রাশেদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট রিয়েলেটর কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পিকনিক কমিটির প্রধান সমন্বয়কারী নাইছ চৌধুরী, যুগ্ম আহবায়ক মো: শহীদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব মো: হিসাম হোসেন প্রমূখ।

উদ্বোধনী বক্তব্যে মো: আবুল কাশেম বলেন, দীর্ঘদিন কোভিডের কারণে আমরা ঘরবন্দী থাকার পর আজ এই পিকনিকে শেরপুরবাসী একসঙ্গে মিলিত হয়েছি। তিনি এই রকম অনুষ্ঠানের পাশাপাশি শেরপুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা ও শেরপুরের উন্নয়নের জন্যও প্রবাসী শেরপুরবাসীকে গুরত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান।
সভাপতির বক্তব্যে মামুন রাশেদ পিকনিকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,দেশের কল্যাণের পাশাপাশি নিউইয়র্কের শিল্প-সাহিত্য-সংস্কৃতিকেও শেরপুরবাসী সমৃদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এর জন্য তিনি নিউইয়র্কের সকল শেরপুরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

পিকনিকের সবচেয়ে আকর্ষনীয় পর্ব ছিল পুরুষদের চোখে পট্টি বাধাঁ অবস্থায় হাড়িভাঙ্গা, মহিলাদের বালিশ বর্জন ও রাফেল ড্র। রাফেল ড্রতে ল্যাপটপ, সোনার চেইন, টিভিসহ মোট ১৭টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে শেরপুরে কোভিড আক্রান্ত মানুষের চিকিৎসা সহায়তার জন্য পিকনিকে উপস্থিত শেরপুরবাসী আর্থিক সহায়তা প্রদান করেন। তাৎক্ষনিকভাবে ২০০০ ডলার সংগৃহিত হয়। এরসাথে আরো প্রতিশ্রুত অর্থ সংগ্রহ করে বিতরণের জন্যে শেরপুরের জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে বলে ঘোষনা দেয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি নান্দনিকভাবে সঞ্চালনা করেন প্রবাসী শেরপুর জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সাদী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেরা জামান রুচি, মো: রফিকুল ইসলাম রাসেল, মোহাম্মদ ফারুক মিয়া, মোস্তফা সাদী, ইয়াসিন আহমেদ ফাহিম, মোহাম্মদ জুয়েল মিয়া প্রমুখ।

Posted ৫:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.