শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শিল্পী শাহ মাহবুবের একক সঙ্গীত সন্ধ্যা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১

শিল্পী শাহ মাহবুবের একক সঙ্গীত সন্ধ্যা

প্রবাসের খ্যাতিমান সঙ্গীত শিল্পী শাহ মাহবুব বহুমুখী প্রতিভার অধিকারী। সঙ্গীতাঙ্গনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তার দখল। শিল্পী শাহ মাহবুবের একক সঙ্গীত সন্ধ্যা ছিলো গত ৬ সেপ্টেম্বর সোমবার, নিউইযর্ক সিটির কুইন্স প্যালেসে। শো টাইম মিউজিকের উদ্যোগে আয়োজিত একক সঙ্গীত সন্ধ্যায় শিল্পী শাহ মাহবুব ২৫টি গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের বিমোহিত করেন। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক-শ্রোতাদের উপস্থিত থেকে গান উপভোগের দৃশ্য ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সকল শ্রেনী পেশার মানুষ।


অনুষ্ঠানের সঞ্চালক আশরাফুল হাসান বুলবুল শিল্পী মাহবুবের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, শাহ মাহবুবের দাদাবাড়ি বগুড়ায়। জন্ম নানাবাড়ি গাইবান্ধায়। চার বছর থেকে সঙ্গীতে হাতেখড়ি। তালিম নিয়েছেন ওস্তাদ নারায়ণ চন্দ্র মন্ডলের কাছে। ১৯৯৬ সালে ঢাকায় আসেন শাহ মাহবুব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি তালিম নেন ওস্তাদ অবনিমোহন দে’র কাছে। পাঁচ বছর সঙ্গীত শিক্ষা নিয়েছেন আব্বাস উদ্দীন একাডেমিতে। সেখানে শিক্ষক ছিলেন আজিজুল ইসলাম, সৈয়দ হোসেন, ইদ্রিস আলী ও মোস্তফা জামান আব্বাসী। ১৯৯৭ সালে বাংলাদেশ বেতার এবং পরের বছর বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসেবে তালিকাভূক্ত হন শাহ মাহবুব। প্রবাস জীবনে শাহ মাহবুব একজন চাকরিজীবী। তিনি বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জের এস্টোরিয়া শাখার ম্যানেজার হিসেবে কর্মরত। পরিবার ও চাকরি জীবনের বাইরে নিয়মিত শুদ্ধ সঙ্গীত চর্চা করেন তিনি। প্রবাসে কমিউনিটির যে কোনো অনুষ্ঠান মানেই শাহ মাহবুবের গান।

অনুষ্ঠানে শাহ মাহবুবকে সম্মাননা জানানো হয়। তার হাতে ‘সম্মাননা স্মারক’ তুলে দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ চৌধুরী সারোয়ার হাসান ও বর্ণালী হাসান, জনপ্রিয় কন্ঠশিল্পী রিজিয়া পারভীন, নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আহসান হাবীব প্রমুখ। শাহ মাহবুব মৌলিক দেশাত্মবোধক গান, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, ইসলামিক, বাংলা গজল, লোক সঙ্গীত, হাছন রাজা, রাধারমন, শাহ আব্দুল করিম, লালন, পল্লীগীতি, ভাওয়াইয়া, সুবীর নন্দী, খালিদ হাসান মিলু, আধুনিক ও সিনেমার জনপ্রিয় গান পরিবেশন করেন।

Posted ১১:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.