শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আইডা দুর্গতদের মাঝে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির খাদ্য বিতরণ

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১

আইডা দুর্গতদের মাঝে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির খাদ্য বিতরণ

আইডা দুর্গতদের মাঝে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির খাদ্য বিতরণ

হ্যারিকেন আইডা’র তান্ডবে নিউইয়র্ক, নিউজার্সি, ওয়েস্টচেস্টার সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে ৬১জন নিহত হয়েছেন। গত ৩ সেপ্টেম্বর রাতে বয়ে যাওয়া হ্যারিকেন এবং নজিরবিহিন বর্ষণের কারণে তাৎক্ষণিক বন্যা দেখা দেয় এসব এলাকায়। নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকা ৮-১০ ফুট পানির নীচে তলিয়ে যায়। শত শত গাড়ি হাইওয়ে ও সাধারণ রাস্তায় আটকে পড়ে। সবচেয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় বিভিন্ন এলাকার বেইসমেন্টে। এসময় বেইসমেন্টে বসবাসকারীদের অনেকে পানির মধ্যে আটকা পড়েন। আর সিটির হলিসের ১৮৩ স্ট্রিট ৯০ এভিন্যুতে দুইজন মারা গেছেন। এছাড়া এলমহার্স্ট ও ফ্লাশিংয়ের দু’টি বেইসমেন্টে ৩জন সহ আইডায় প্রাণ হারিয়েছেন ১০ জন। হলিসে মৃত্যুর ঘটনায় জ্যামাইকা, হলিস, কুইন্স ভিলেজ সহ পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পরদিন ছুটে যান বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

সহায়তার হাত বাড়ান অনেকে। জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি, ইকনা রিলিফ, সাদাকা ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন গত ৫ সেপ্টেম্বর ঘটনাস্থলের কাছে খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে। রান্না করা প্যাকেট খাবার, পানি ও অন্যান্য সামগ্রী বিতরণে অংশ নেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। খাবার বিতরণে করে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার,, সেক্রেটারী সৈয়দ আল আমিন রাসেল, প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ডাঃ ওয়াজেদ এ খান, সদরুন নূর ও সাবেক প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। ক্ষতিগ্রস্থ এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশী পরিবারের বসবাস। সংগঠনটির পক্ষ থেকে অনেকের ঘরে খাবার পৌছে দেয়া হয়। সাদাকা ফাউন্ডেশনের পক্ষে খাবার বিতরণে অংশ নেন মাওলানা মোঃ শহিদুল্লাহ।

Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.