শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্ট উদ্বোধন

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্ট উদ্বোধন

জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্ট উদ্বোধন

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্র ৭৩ স্ট্রিস্টের খাবার বাড়ি রেস্টুরেন্ট ও পালকি পার্টি হল বন্ধ হয়ে গেছে। একই জায়গায় সম্পূর্ণ নতুন মালিকানায় চালু হয়েছে নবান্ন রেস্টুরেন্ট। গত ১৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে নতুন এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক ব্যবসায়ী ও কমিউিনিটি নেতৃবৃন্দ অংশ নেন। আরিফ এবং তার ছোট ভাই শিমুল ও অপর বন্ধু রাকিব মিলে নবান্নের নবযাত্রা শুরু করেছেন।

রেস্টুরেন্টের পাশাপাশি পালকি পার্টি সেন্টারের নামও বদলে গেছে। এখন অনুষ্ঠান করতে যারা ংআগ্রহী তাদেরকে নবান্ন পার্টি সেন্টার ভাড়া নিতে হবে। রেস্টুরেন্ট ভবনের মূল ফটকে ফিতে কেটে উদ্বোধনের পর ভেতরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। জ্যাকসন হাইটসের স্থানীয় মসজিদের ইমামম মুফতি মাওলানা আব্দুস সামাদ দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ পর্যায়ে নতুন রেস্টুরেন্টটির সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ, নূরুল আমিন বাবু, হারুণ ভূঁইয়া, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, জ্যকাসন হাইটস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ আলম নমি প্রমুখ। নবান্নের নতুন উদ্যোক্তাদের পরিচয় করিয়ে দেন বারী হোম কেয়ারের কর্ণধার লায়ন আসেফ বারী টুটুল, অনুষ্ঠানে নবান্ন রেস্টুরেন্টের তিন অংশীদার আরিফ, শিমুল ও রাকিব কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করে বলেছেন, আমরা আমাদের সর্বোচ্চ সেবা দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন।

Posted ৭:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.